রাজ্যের খবর

গাড়ি ছিনতাইয়ের ছক! মাথায় গুলি করে খুন চালককে, চাঞ্চল্য কান্দিতে

কান্দি থানার অন্তর্গত জীবন্তি এলাকায় গাড়িতে চেপে কলকাতা যাওয়ার নাম করে এক যাত্রী

Truth Of Bengal: মুর্শিদাবাদ: কল্যাণ বিশ্বাস:  গাড়ি ছিনতাই করার চেষ্টায় গুলি করে খুন চালককে! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দিতে। ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র সহ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। ঘটনাতে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের জন্যই দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ আয়ুব?

জানা যায়, গত ২৬ তারিখ ভোরে কান্দি থানার অন্তর্গত জীবন্তি এলাকায় গাড়িতে চেপে কলকাতা যাওয়ার নাম করে এক যাত্রী। কিন্তু গাড়িটি মহলন্দি এলাকায় পৌঁছাতে চালকের মাথায় গুলি করে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল অভিযুক্ত। চালকের মাথায় গুলি লাগায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। (Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পুলিশ সূত্রে জানা যায়, মৃত চালকের নাম রহিত শেখ। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। অভিযুক্ত রাজ শেখ কে গ্রেফতার করা হয় খড়গ্রাম থানার শেখ পাড়া এলাকা থেকে। পরে পুলিশের জেরার মুখে ঘটনার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত রাজ। (Murshidabad)

সোমবার সন্ধ্যায় কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাশ্রেক অম্বরদার জানান, অভিযুক্ত রাজ কলকাতা যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করে। শুক্রবার ভোরে কান্দি থানার অন্তর্গত জীবন্তি এলাকায় গাড়িতে চাপে সে। গাড়িটি কান্দির মহলন্দি এলাকায় পৌঁছাতে চালকের মাথায় গুলি করে দুষ্কৃতী। চালককে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে যাবার ছক কষে সে। কিন্তু চালাকের মাথায় গুলি লাগায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার পর অভিযুক্ত রাজ সেখান থেকে পালিয়ে যায়।

একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গাড়িটি রাস্তার পাশে উল্টে পরে থাকতে দেখেন তাঁরা। পাশে চালক মৃত অবস্থায় পড়ে ছিল। তাঁকে ভালো করে পর্যবেক্ষণ করতেই দেখা যায় চালকের মাথায় গুলির দাগ স্পষ্ট। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। (Murshidabad)

কান্দি থানার আইসি মৃনাল সিনহার নেতৃত্ব পুলিশের একটি টিম তদন্তে নেমে বেশ কিছু সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে খড়্গ্রাম থানার শেখ পাড়া এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। তারপর ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। তবে বিচারক তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয়।

সেখানেই সমস্ত ঘটনার কথা স্বীকার করে নেন অভিযুক্ত। তার পর অভিযুক্ত রাজ শেখের বাড়ি থেকে খুনে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে সেই গাড়ির চালককে খুন করে গাড়ি পাচার করা ছিল তাঁর মূল উদ্দেশ্য। আন্তঃ দেশীয় গাড়ি পাচার চক্র এর সাথে যুক্ত সে। গাড়িটি কোথায় বিক্রি করতো এছাড়া এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে কান্দি থানার পুলিশ। (Murshidabad)

Related Articles