তামিলনাড়ুতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ দুই পুলিশকর্মীর বিরুদ্ধে
জানা গিয়েছে, দুজনেই কনস্টেবল এবং দুজনকেই গ্রেফতার করা হয়েছে।
Truth Of Bengal: যারাই রক্ষক তারাই ভক্ষক! এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো তামিলনাড়ুতে। কী সেই ভয়ানক ঘটনা? গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। এমন ঘৃণ্য অপরাধের অভিযোগ ওঠে দুই পুলিশকর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, দুজনেই কনস্টেবল এবং দুজনকেই গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপও। দুজনকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে চাকরি থেকে।(Tamil Nadu)
তদন্তকারী দলের তরফ থেকে জানানো হয়েছে যে তরুণী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং ঘটনাটি ঘটেছিল সোমবারে। তিরুবনমালাইয়ে তিনি যাচ্ছিলেন মায়ের সঙ্গে ফল বিক্রি করতে। ট্রাকে করে ফল নিয়ে যাচ্ছিলেন দুজনে। তাঁদের দুজনের পাশাপাশি ট্রাকে ছিলেন চালকও। অনেক রাতের দিকে দুজনে বিশ্রাম করছিলেন রাস্তার ধারে একটি জায়গায় গাড়ি থামিয়ে। তখনই স্থানীয় থানার একটি রাতে টহল দেওয়া দল রাতের সামনে আসে এবং খতিয়ে দেখে কি আছে তাতে। তরুণীর অভিযোগ, সেই সময়ে দুই কনস্টেবল তাঁকে জোর করে টেনে নিয়ে যান এক ফাঁকা স্থানে এবং গণধর্ষণ করে পালিয়ে যান।(Tamil Nadu)
নির্যাতিতা তরুণী সামনের একটি গ্রামে পৌঁছালে গ্রামবাসীরা ব্যবস্থা করেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার। থানাতেও এই ব্যাপারে জানানো হয়। এফআইআর দায়ের করা হয় তিরুবনমালাই জেলার মহিলা থানায়। দুই কনস্টেবলকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় এবং সাসপেন্ড করা হয় চাকরি থেকেও। তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নারী নিরাপত্তা প্রসঙ্গে স্ট্যালিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এআইএডিএমকে নেতা ই পলানিস্বামী। তাঁর প্রশ্ন, “কীভাবে মহিলারা নিরাপদ বোধ করবেন যেখানে পুলিশকর্মীরাই অভিযুক্ত?”(Tamil Nadu)






