কলকাতারাজ্যের খবর

সেনিয়ার পর আরও এক ঘূর্ণিঝড়, কতটা প্রভাব ফেলবে বাংলায়?

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কোনও জেলায় সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা আপাতত নেই।

Truth Of Bengal: ঘূর্ণিঝড় সেনিয়ার পর আবারও অশান্ত হচ্ছে বঙ্গোপসাগর। নতুন করে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। বর্তমানে এটি তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে।

এই ঘূর্ণিঝড়ের কারণে আগামী কয়েক দিন তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কোনও জেলায় সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা আপাতত নেই।

নভেম্বর শেষ হতে চলল, কিন্তু এখনও দক্ষিণবঙ্গে এখনও শীত যথেষ্ট মাত্রায় অনুভূত হচ্ছে না। দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের অন্য অংশে ঠান্ডার প্রভাব সীমিত। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাতে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে নামলেও তা স্থায়ী হচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। বরং শীতের অনুভূতি কিছুটা কম থাকতে পারে। ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি। আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে শীত পড়তে আরও কিছুটা সময় লাগতে পারে।

Related Articles