খেলা

হলো না শেষরক্ষা, তীরে এসে তরী ডোবে বার্কার

পাসিং ফুটবল খেলে তারা লাগাতার চেষ্টা করতে থাকে বার্কার রক্ষণভাগ ভেদ করার এবং অবশেষে তা করতে সফল হয় ৩৮ মিনিটে।

Truth Of Bengal: দুয়ে দুই পিএসজির। চলতি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল তারা। এবার তাদের দাপুটে ফুটবলের সামনে মাথানত করতে বাধ্য হলো বার্সেলোনা। ম্যাচের ফলাফল ২-১। প্রথমে গোল করে এগিয়ে থাকলেও সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হয়নি বার্কা। পরে জোড়া গোল খেতে হয় তাদের। বলা ভালো, গোলশোধ করার লক্ষ্যে বার্কাকে একেবারে অন্যরকম খেলা দেখায় পিএসজি।(PSG Victory)

বৃহস্পতিবার ম্যাচটি খেলা হয় এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে। ম্যাচের প্রথম কয়েকটি মিনিট অ্যাটাকিং ফুটবল খেলে বার্সেলোনা এবং ১৯ মিনিটে তারা পায় তাদের প্রথম গোল। দলকে এগিয়ে দেন টরেস। তারপরও আক্রমণ জারি থাকে তাদের। তবে কিছুক্ষণ পরই চিত্রটা পাল্টাতে শুরু করে। এবার অ্যাটাকিং মোডে নামে পিএসজি। পাসিং ফুটবল খেলে তারা লাগাতার চেষ্টা করতে থাকে বার্কার রক্ষণভাগ ভেদ করার এবং অবশেষে তা করতে সফল হয় ৩৮ মিনিটে। মায়ুলুর গোলে ম্যাচে ঘুরে দাঁড়ায় পিএসজি। এরপর দু’পক্ষই হাতেগোনা কয়েকটি সুযোগ পায় গোল করার। তবে তা কাজে লাগাতে পারিনি এবং প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফলে।(PSG Victory)

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে নামে পিএসজি, যার জেরে চাপ পড়ে বার্কার রক্ষণভাগের উপর। কোনভাবে ডিফেন্সের উপর ভর করে খেলা চালিয়ে যাচ্ছিল তারা। কিন্তু তীরে এসে তরী ডোবে তাদের। একেবারে অন্তিম লগ্নে এসে গোল খায় বার্কা। পিএসজির মুখে হাসি ফোটান র‍্যামোস। এরপর আপ্রাণ চেষ্টা করেও ইকুইলাইজার দিতে পারেনি বার্সেলোনা। কোনভাবেই পিএসজির ডিফেন্সকে ভাঙতে পারেনি তারা। অবশেষে ২-১ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়েন পিএসজির ফুটবলাররা।(PSG Victory)