পুজোর শেষ লগ্নে দুর্যোগের ছায়া, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, দশমীতে কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ
Truth Of Bengal: বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরছেন মা দুর্গা, আর বিদায়ের মুহূর্তেই ভিজে উঠছে বাংলার আকাশ। পুজোর শুরু থেকে আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিলেও নবমী পর্যন্ত রাজ্যে বৃষ্টি তেমন হয়নি। সকাল থেকে ছিল রোদঝলমলে আকাশ ও ভ্যাপসা গরম। দর্শনার্থীরা নির্বিঘ্নে উপভোগ করেছেন প্যান্ডেল হপিং। তবে দশমীর ভোর থেকে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টি, যা ধীরে ধীরে রূপ নিচ্ছে ভারী বর্ষণে।(Bengal Weather)
আবহাওয়া দফতর জানিয়েছে, দশমীতে কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির আশঙ্কা প্রবল। এই তিন জেলায় জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়া জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Bengal Weather)
আরও পড়ুনঃ আজকের রাশিফল: সাফল্যের চাবিকাঠি কোন রাশির হাতে?
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দশমীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আর অতিভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Bengal Weather)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নবমীর বিকেলে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা দ্রুত অতি গভীর নিম্নচাপে রূপ নিতে চলেছে। এটি দক্ষিণ ওড়িশার স্থলভাগে প্রবেশ করতে পারে। যদিও পুজোর মূল দিনগুলিতে আবহাওয়া অনুকূলে থাকায় দর্শনার্থীরা আনন্দে মেতে ছিলেন। কিন্তু মায়ের বিদায়ের মুহূর্তেই বৃষ্টি এসে ছড়াচ্ছে বিষাদের ছায়া। দশমীর সকাল থেকেই শহর কলকাতায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, যা কিছুটা হলেও পুজোর আমেজে জল ঢেলে দিল।






