খেলা

বাংলার প্রমীলা বাহিনিকে পেপ টক অস্কারের

রবিবার সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে বাংলা দলের শিবিরে উপস্থিত হল মহেশ-আনোয়ারদের হেডস্যার।

Truth Of Bengal: জাতীয় সিনিয়র মহিলা (রাজমাতা জিজাবাই) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের ম্যাচ খেলবে। সেই কারণে রবিবার বাংলার মহিলা দলের শিবিরে উপস্থিত হয়ে বাংলার মহিলা ফুটবলারদের পেপটক দিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।(Bengal Football)

আরও পড়ুনঃ বিহার বিধানসভা নির্বাচনের আগে ছট পুজোকে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ানোর প্রতিশ্রুতি মোদির

রবিবার সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সে বাংলা দলের শিবিরে উপস্থিত হল মহেশ-আনোয়ারদের হেডস্যার। সেখানে দলের কোচ ও খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে প্রত্যেককে গ্রুপ পর্যায়ে ভাল পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান অস্কার।(Bengal Football)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

তারপর সকলের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘গ্রুপ পর্যায়ে বাংলা দুরন্ত পারফরম্যান্স করেছে। তোমরা নিজেদের সেরাটা উজার করে দিয়েছ। আশা করি বাংলার সম্মানের স্বার্থে তোমরা ফাইনাল রাউন্ডের ম্যাচগুলিতেও নিজেদের উজাড় করে দেবে। এবং আমার আশা তোমরা নিজেদের সেরাটা দিতে পারলে এই টুর্নামেন্টে অবশ্যই খেতাব জয় করতে সক্ষম হবে।’(Bengal Football)

 

Related Articles