পুজোয় বাড়িতেই সোনার মতো ঝকঝকে উজ্জ্বল পেতে চান? জেনে নিন টিপস
শিমার আর ব্লিচিংয়ের চক্করে ত্বকে রাসায়নিক উপাদানের কারণে পুড়ে যায়।
Truth Of Bengal: পুজোর আগে অনেকেই ত্বক ও চুলের পরিচর্যা করতে বিউটি পার্লার ও সালোঁ যান। নামি-দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করে ত্বক ও চুলের পরিচর্যা করান। পার্লারে না গিয়েও বাড়িতেই ঘরোয়া উপাদান ব্যবহার করে গোল্ড ফেশিয়াল করুন। ঝকঝকে তকতকে উজ্জ্বল ত্বক মিলবে। এই গোল্ড ফেশিয়াল করলে সুরক্ষিত, সাশ্রয়ী ও কার্যকরী হবে। নিয়মিত গোল্ড ফেশিয়াল ঘরোয়া উপাদানের সাহায্যে করলে ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায়, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব দূর হয়। (Skin care at home)
আরও পড়ুনঃ অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ফুটবলারদের অনেকেই আগামী দিনের তারকা হবে : ভিভিয়ানো
বাড়িতে কীভাবে করবেন গোল্ড ফেশিয়াল?
১) ফেশিয়ালের প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ অংশ হল ক্লিনজিং। মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। মুখ থেকে ময়লা ও অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে। দুধ ও বেসন গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ঈষদুষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। মুখ পরিষ্কার হবে। ময়লা, তৈলাক্ত ভাব দূর হয়। (Skin care at home)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
২) ফেশিয়ালের দ্বিতীয় ধাপ হল এক্সফলিয়েশন। ত্বক থেকে মরা কোষ দূর করে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে বেসন গুঁড়ো, চালের গুঁড়ো, টমেটোর রস মিশ্রিত প্যাক তৈরি করে মুখে লাগান। ত্বক রুক্ষ ও শুষ্ক হলে টক দই মিশিয়ে নিন। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা ফিরিয়ে আনতে এই প্যাক ব্যবহার করুন। (Skin care at home)
৩) ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে টক দই, বেসন গুঁড়ো ও হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখে লাগান। ১০ মিনিট রেখে মুখ পরিষ্কার করে নিন ঈষদুষ্ণ গরম জলে। (Skin care at home)
৪) ত্বকের ধরন দেখে ময়েশ্চারাইজার লাগান। তৈলাক্ত ত্বক হলে হালকা, জেল ভিত্তিক ময়েশ্চারাইজার লাগান ত্বকে। ক্রিম বেসড ময়েশ্চারাইজার লাগান রুক্ষ ও শুষ্ক ত্বক হলে।
পার্লারে করা ফেশিয়াল ক্ষতিকর হয়ে উঠতে পারে। কী বলছেন ত্বক বিশেষজ্ঞরা?
ত্বক বিশেষজ্ঞরা জানান, স্পর্শকাতর ত্বকে উল্টো পাল্টা উপাদান দিয়ে ফেশিয়াল করলে ব্রণর সমস্যা দেখা যায়। শিমার আর ব্লিচিংয়ের চক্করে ত্বকে রাসায়নিক উপাদানের কারণে পুড়ে যায়। ত্বক বেশি করে অ্যালার্জিপ্রবণ ও স্পর্শকাতর হয়ে ওঠে। (Skin care at home)






