শাস্তি দেওয়া উদ্দেশ্য নয়, ভারতের উপর শুল্ক নিয়ে দাবি মার্কিন জ্বালানি সচিবের
তিনি এটাও দাবি করেন যে অন্য কোনও দেশ থেকে ভারতের জ্বালানি তেল কেনা উচিত পুতিনের দেশের পরিবর্তে।
Truth Of Bengal: বর্তমানে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আমেরিকার শুল্কের হার দ্বিগুণ করা নিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। এই আবহাওয়ায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য নিয়ে মুখ খুললেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট (Chris Wright)। সাংবাদিকদের তিনি স্পষ্ট করে দিলেন যে তাঁদের উদ্দেশ্য ভারতকে শাস্তি দেওয়া নয়, বরং শেষ করা ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকান্ড। এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে অন্য কোনও দেশ থেকে ভারতের জ্বালানি তেল কেনা উচিত পুতিনের দেশের পরিবর্তে।
ক্রিস রাইট বলেন, “রুশ তেল কেনার প্রয়োজন নেই নয়াদিল্লির। বিশ্বে বহু দেশ রয়েছে তেল রপ্তানিকারক। রাশিয়া থেকে ভারতের তেল কেনার কারণ হলো সেটা সস্তা। রাশিয়া থেকে তেল কোন দেশই কিনতে চায় না। তাই তাদের বিক্রি করতে হয় সস্তায়। ওদের ভারত শক্তিশালী করে তুলছে তৈল বাণিজ্যের দ্বারা। রাশিয়া এমন একটা দেশ যারা অজস্র মানুষ হত্যা করছে নিত্যদিন। আমেরিকার উদ্দেশ্য ভারতকে শাস্তি দেওয়া নয়। ইউক্রেনে যুদ্ধ বন্ধ হওয়া চায় ওয়াশিংটন।” (Chris Wright)
তিনি আরও বলেন, “ভারত তেল কিনতে পারে আমেরিকা সহ বিশ্বের যে কোনও দেশ থেকে। কিন্তু রাশিয়া থেকে নয়। আমাদের বক্তব্য এটাই। আমরা চাই যুদ্ধ শেষ হোক। পাশাপাশি, আমরা এটাও চাই যে সম্পর্ক শক্তিশালী হোক ভারত ও আমেরিকার।” ক্রিস রাইট এটাও দাবি করেন যে তিনি একজন বড় সমর্থক ভারতের। এখানেই শেষ নয়, দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য যাতে বাড়ে, সেই কথাও বলেন মার্কিন জ্বালানি সচিব। (Chris Wright)






