ইডির হাত থেক স্বস্তি! কারামন্ত্রীর জামিন বহাল করল ব্যাঙ্কশাল কোর্ট
আদালত জানিয়েছে, হেফাজত নয় তবে জীজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীকে বারংবার ডাকতে পারে ইডি।
Truth Of Bengal: স্বস্তিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার জামিন বহালের রায় দিল ব্যাঙ্কশাল কোর্ট। তবে আদালত জানিয়েছে, হেফাজত নয় তবে জীজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীকে বারংবার ডাকতে পারে ইডি।
প্রসঙ্গত, শনিবার ব্যাঙ্কশাল কোর্টে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ-এর মামলায় শুনানির সময় কারামন্ত্রীকে ৭ দিনের জন্য হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল ইডি। দাবি করা হয়, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। সেই সঙ্গে আর কোন কোন কারণে তাঁকে হেফাজতে নিতে চাইছে ইডি? সে বিষয়েও আদালতে কেস ডায়েরিও পেশ করা হয়েছিল। কিন্তু রায় দান হয়নি, মঙ্গলবার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছিল। আদালতে ইডি-র আইনজীবী দাবি করেন, কারামন্ত্রীর বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ রয়েছে, তা তাঁকে হেফাজতে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু হেফাজতের কথা উঠতেই তার বিরোধিতা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-র আইনজীবী।
উল্লেখ্য, ২০২৪ সালে চন্দ্রনাথ-এর বাড়া থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। সেই উদ্ধার হওয়া টাকায় দানা বাধছে সন্দেহ। দাবি করা হয়েছে, কিছু টাকার হিসাব দিতে পারলেও বাকি টাকার হিসাব তিনি দিতে পারেননি। তাঁর কথা অনুযায়ী, এই ৪১ লক্ষ টাকা কৃষি কাজ ও অন্যান্য সূত্র থেকে এসেছে।






