কলকাতা

Assembly Session: রাস্তা নিয়ে একটিও অভিযোগ জমা পড়ল না বিধানসভার ড্রপবক্সে

সেই অধিবেশনেই রাস্তা নিয়ে এই ধরনের তথাকথিত 'অভিযোগ' করেন বিভিন্ন বিধায়ক।

জয় চক্রবর্তী: রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে অনেক বিধায়ক প্রশ্ন তুলেছিলেন (Assembly Session)। বর্ষার সময় বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ হয়েছে। এখন বিধানসভার অধিবেশন চলছে। সেই অধিবেশনেই রাস্তা নিয়ে এই ধরনের তথাকথিত ‘অভিযোগ’ করেন বিভিন্ন বিধায়ক।

[আরও পড়ুন: Bumrah: ‘উন্নতির নেপথ্যে ছেলে অঙ্গদ’, বুমরাহ সাফল্য নিয়ে রহস্য ফাঁস স্ত্রী সঞ্জনার]

বিধানসভার অধ্যক্ষ নির্দেশ দিয়েছিলেন বিধায়কদের এই ধরনের অভিযোগ থাকলে তা ড্রপবক্সে জানাতে পারবেন। অধ্যক্ষের নির্দেশ মতো পূর্ত দপ্তর কর্তৃক বিধানসভায় বসে ড্রপবক্স। বৃহস্পতিবার অর্থাৎ প্রথম দিনে রাস্তা নিয়ে একটিও ‘অভিযোগ’ জমা পরলো না ড্রপবক্সে। এর আগে পানীয় জলের সমস্যার কথা জানানোর জন্য বিধানসভায় বসেছিল ড্রপবক্স।

FB POST: https://www.facebook.com/share/v/1J8Bjp4LVb/

সেবারেও তথাকথিত অভিযোগের সংখ্যা ছিল হাতে গোনা (Assembly Session)। “বর্ষাকালে রাস্তা ক্ষতি হয়। কিন্তু খুব দ্রুত মেরামতি করাও হয়” জানিয়েছেন পূর্ত দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক। অন্যদিকে বর্ষাকালে কোন রাস্তায় যদি ক্ষতি হয় তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তার ছবি এবং অঞ্চলের তথ্য পাঠালেই ২৪ ঘন্টার মধ্যে মেরামতের কাজ শুরু হবে, অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। whatsapp নাম্বারটি হল: ৯০৮৮৮২২১১১

Related Articles