আমেরিকাকে ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি
একাধিক নিয়ম না মানার কারণেই এমন কড়া শাস্তি পেতে হল তাদেরকে
Truth Of Bengal: আমেরিকার ক্রিকেট অধ্যায়ে একটি কালো দিন ছিল গত মঙ্গলবার (America Cricket)। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আমেরিকাকে ক্রিকেট থেকে নির্বাসিত করেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, আমেরিকার বিরুদ্ধে এমন কড়া সিদ্ধান্ত নেওয়ার পিছনে আইসিসির পক্ষ থেকে নাকি বলা হয়েছে, তাদের একাধিক নিয়ম না মানার কারণেই এমন কড়া শাস্তি পেতে হল তাদেরকে।
আরও পড়ুনঃ ইডির হাত থেক স্বস্তি! কারামন্ত্রীর জামিন বহাল করল ব্যাঙ্কশাল কোর্ট
এই প্রসঙ্গে আরও জানা গিয়েছে, বিগত এক বছর ধরে আইসিসি কড়া নজর রাখছিল আমেরিকার ক্রিকেটের ওপর। তারপরই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তারা। সেই এক বছর ধরে তাঁরা লক্ষ্য রাখছিলেন যে আমেরিকা ক্রিকেটের প্রশাসনিক কর্তারা উপযুক্ত ক্রিকেটের পরিকাঠামো তৈরি করতে পেরেছেন কি না, এবং প্যারা অলিম্পিক কমিটির স্বীকৃতিও আদায় করতে পেরেছেন কি না। তারপরই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তাদের এই সিদ্ধান্ত তারা নিজেদের ওয়েব সাইটের মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে। (America Cricket)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কড়া শাস্তির মুখে পড়লেও আমেরিকা আইসিসি-র অনুমোদিত সব টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবে। সুতরাং আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণের ক্ষেত্রে কোনও বাধা রইল না আমেরিকার। এর পাশাপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও অংশগ্রহণ করতে পারবে তারা।এছাড়া আইসিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ আমেরিকার প্রতি এই স্থগিতাদেশ দুঃখজনক হলেও খেলার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এটি প্রয়োজনীয় পদক্ষেপ।’ (America Cricket)


