Kalna: জলাজমি থেকে উদ্ধার নরকঙ্কাল, সঙ্গে সাইকেল, খুনের রহস্য উন্মোচনে কালনা পুলিশ
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একজন গ্রামবাসী বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথম কঙ্কালের কিছু অংশ দেখতে পান।
মনিরুল ইসলাম পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনায় একটি জলাজমি থেকে মানুষের মাথার খুলি, পাঁজরের হাড় ও অন্যান্য দেহাংশ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকেলে কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশীপাড়ায় ছড়ানো-ছিটানো অবস্থায় এই নরকঙ্কাল উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে (Kalna)।
আরও পড়ুনঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেতাব জিতল কিং খানের দল
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একজন গ্রামবাসী বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথম কঙ্কালের কিছু অংশ দেখতে পান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বর্ষার সময়ে ওই জায়গাটি জলমগ্ন থাকায় দেহাংশগুলি চাপা পড়েছিল এবং জল শুকিয়ে যাওয়ায় তা সামনে আসে। গ্রামবাসীদের ধারণা, এটি কোনো খুনের ঘটনা হতে পারে এবং খুনের পর দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে।
এই ঘটনায় হুগলি জেলার বাঁধাগাছি এলাকার নিখোঁজ যুবক অনিকেত রায়ের পরিবারের সন্দেহ দানা বাঁধছে। ২৫ বছর বয়সী অনিকেত গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া সাইকেলটি অনিকেতের বলে দাবি করেছে তার পরিবার। যদিও উদ্ধার হওয়া দেহাংশ অনিকেতেরই কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি (Kalna)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি খুন না অন্য কোনো কারণে মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনিকেতের সাইকেল কেন ঘটনাস্থলে পাওয়া গেল এবং কীভাবে ওই এলাকায় দেহাংশ এলো, সেই সব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। নরকঙ্কালটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে (Kalna)।






