বাড়াবাড়ি করছিল পাকিস্তানের বোলাররা, রাউফের সঙ্গে ঝগড়া নিয়ে জানালেন অভিষেক
তবে ম্যাচের যেই মুহূর্ত গোটা স্টেডিয়ামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে, তা হলো অভিষেক শর্মা ও হ্যারিস রাউফের ঝগড়া।
Truth Of Bengal: চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের মতো রবিবার সুপার ফোর পর্বেও পাকিস্তানকে পরাজিত করে ভারত। ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। এদিন দুই দলের ক্রিকেটারদের তরফ থেকেই উঠে আসে আগ্রাসী ব্যাটিং। তবে ম্যাচের যেই মুহূর্ত গোটা স্টেডিয়ামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে, তা হলো অভিষেক শর্মা ও হ্যারিস রাউফের ঝগড়া। তা নিয়ে নিজের বক্তব্য জানান অভিষেক।(Avisekh Sharma) তিনি পরিষ্কার করে দেন যে পাকিস্তানের বোলাররা বেশি বাড়াবাড়ি করছিলেন বলেই তিনি জবাব দিয়েছেন।
আরও পড়ুনঃ Bihar Elections: উৎসবের পরেই ভোটের দামামা! ছট পূজোর পর বিহারে বিধানসভা নির্বাচনের ঘোষণা
সঞ্চালককে অভিষেক শর্মা (Avisekh Sharma) বলেন, “অতিরিক্ত বাড়াবাড়ি করছিল পাকিস্তানের বোলাররা। আমাদের দিকে বিনা কারণে তেড়ে আসছিল ও তর্ক করছিল। সেটা একেবারেই পছন্দ হয়নি আমার। সেই কারণেই দরকার ছিল ওদের জবাব দেওয়া। আমার লক্ষ্য ছিল দলকে জেতানো এবং সেটা আমি করতে পেরেছি।” গিলের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একসঙ্গে খেলেছি স্কুলে পড়ার সময় থেকেই। পছন্দ করি একে অপরকে সঙ্গ দিতে। আজ কিছু একটা করতে হবে, আগেই ঠিক করে নিয়েছিলাম। দারুন লেগেছে যেভাবে শুভমন খেলছিল।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
প্রসঙ্গত, রবিবার ম্যাচের সেরা হন অভিষেক শর্মাই। ৩৯ বলে ৭৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ছয়টি চার এবং পাঁচটি ছয়। আব্রার আহমেদের বলে তিনি আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এই পর্যন্ত চলতি এশিয়া কাপে অভিষেক শর্মা করেছেন ১৭৩ রান। গড় ৪৩এর চেয়ে সামান্য বেশি। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই।(Avisekh Sharma)



