দেশ

ভোটার তালিকা বিতর্কে রাহুলকে তোপ অনুরাগের

ইতিমধ্যেই সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।

Truth Of Bengal: কংগ্রেসী ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ইতিমধ্যেই সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।(Anurag Thakur) তাঁর অভিযোগ, সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাহুল গান্ধী বিনা প্রমাণেই নাটক করছেন।

আরও পড়ুনঃ Nitish Kumar: ভোটের আগে নীতীশের চমক, বিহারের বেকার যুবকদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা!

অনুরাগ ঠাকুর বলেন, “রাহুল গান্ধী যে অভিযোগ করছেন ৬ হাজারের বেশি ভোট মুছে দেওয়ার, তা ডিলিট হয়েছে কি? হলেও প্রমাণ কোথায়? উনি শুধু অভিযোগ করছেন, কিন্তু প্রমাণ দিচ্ছেন না। যদি প্রমাণ থাকে, তাহলে আদালতে যাচ্ছেন না কেন? যেই কেন্দ্রে ভোট চুরির কথা বলেছেন রাহুল, সেই অলন্দ কেন্দ্রে কংগ্রেসই জিতেছে বিধায়ক নির্বাচনে। এক্ষেত্রে অনুরাগের প্রশ্ন, তাহলে চুরির ভোটেই কি জিতল কংগ্রেস?(Anurag Thakur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

বিজেপি বিধায়ক (Anurag Thakur) আরও বলেন, “এটা আসলে একটা চেষ্টা দেশের সাংবিধানিক সংস্থাগুলিকে খাটো করে দেখানোর। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য এবং ভোটার তালিকা সংশোধন রুখে দেওয়ার। কংগ্রেস কি আর কোনও রাজনীতি করতে পারে না অনুপ্রবেশকারীদের রক্ষা করা এবং তোষণ ছাড়া।” অনুরাগ ঠাকুরের অভিযোগ, দুর্বল করার চেষ্টা হচ্ছে ভারতীয় গণতন্ত্রকে এবং অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে ভোটার তালিকায় গোলমালের পাশাপাশি তার থেকে বেছে বেছে কংগ্রেস সমর্থক ও দলিত-আদিবাসীদের ভোট মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন চুপ। অলন্দ বিধানসভা কেন্দ্রের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন যে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে ৬ হাজার ১৮ জনের নাম। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে সেই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং এভাবে তা ডিলিট করা সম্ভব নয়।