দেশ

ভোটে লড়বেন না ফারুক আবদুল্লা 

Farooq Abdullah will not contest the election

The Truth Of Bengal : স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন শ্রীনগরের বিদায়ী সাংসদ তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। তাই তিনি এ বার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ন্যাশনাল কনফারেন্স দলের তরফে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ফারুকের ছেলে ওমর আবদুল্লা বুধবার এ কথা জানিয়েছেন।

  শ্রীনগরের বিদায়ী সাংসদ তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। এই কারণে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।

শ্রীনগরের উপকণ্ঠে রাওয়লপোরা এলাকায় ন্যাশনাল কনফারেন্সের কর্মিসভায় বুধবার একথা জানান। ওমর বলেন, ‘‘আমাদের নেতা ফারুক আবদুল্লা স্বাস্থ্যের কারণে লোকসভা ভোটে লড়বেন না। তিনি এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক আলি মহম্মদ সাগর-সহ অন্য নেতাদের অনুমতি নিয়েছেন।’’ উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট চার বার শ্রীনগর থেকে সাংসদ হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক। আবদুল্লাহ ১৯৮১ সালের আগস্টে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি নিযুক্ত হন। তাঁর প্রধান যোগ্যতা ছিল তিনি শেখ আবদুল্লাহর ছেলে। ১৯৮২ সালে তার বাবার মৃত্যুর পর, ফারুক আবদুল্লাহ রাজ্যের মুখ্যমন্ত্রী হন। ১৯৮৪ সালে, তার শ্যালক গুলাম মোহাম্মদ শাহের নেতৃত্বে জাতীয় সম্মেলনের একটি উপদল ভেঙে যায়, যার ফলে তার সরকারের পতন ঘটে এবং তাকে বরখাস্ত করা হয়। শাহ পরবর্তীকালে কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হন। ২০১৯ সালের লোকসভা ভোটে কাশ্মীর উপত্যকার তিনটি আসন  শ্রীনগর, বারমুলা এবং অনন্তনাগ ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের দখলে ছিল। এ বার ‘ইন্ডিয়া’র তরফে ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা শ্রীনগর থেকে, রহুল্লা মেহদি বারামুলা থেকে এবং মিঞা আলতাফ নবগঠিত অনন্তনাগ-রজৌরি লোকসভা থেকে প্রার্থী হবেন বলে সূত্রের খবর। যদিও জম্মু ও কাশ্মীরের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, পিডিপি প্রধান মেহবুবা মুফতি ইতিমধ্যেই অনন্তনাগ-রজৌরির দাবিতে চাপ বাড়িয়েছেন ‘ইন্ডিয়া’র অন্দরে।

Related Articles