Truth Of Bengal: বছর শেষ হলেই বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন। বলা ভালো, ভোটের দামামা একপ্রকার বেজে গিয়েছে। এই মুহূর্তে সকল দলই সংগঠন মজবুত করার পাশাপাশি ঘুঁটি সাজাতে ব্যস্ত। ভোটের আগে জোট নিয়ে ভাবছে বামেরা। ফের কংগ্রেসের হাত ধরার আগ্রহ দেখিয়েছে লাল পার্টি। তবে তা নিয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবি জানান কংগ্রেস হাইকমান্ডের পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা হবে।(CPM-Congress)
[আরও পড়ুন: Mysterious Death: সোমবার থেকে নিখোঁজ থাকার পর মহেশতলায় পুকুর থেকে উদ্ধার ডেলিভারি বয়ের দেহ]
জানা গিয়েছে, রাজধানীতে শনিবার ও রবিবার বৈঠক হয় দলের কেন্দ্রীয় কমিটির। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। বেবি জানান যে সেখানে কেরালার পার্টিকেও সতর্ক করা হয়। তিনি জানান যে স্বাধীনতার পর সেই রাজ্যে কোন দল পরপর দুবার ক্ষমতায় থাকতে পারেনি এবং সেক্ষেত্রে দলের নেতাকর্মীরা যেন কোনরকম আত্মতুষ্টিতে না ভোগেন।(CPM-Congress)
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, সিপিএম ও কংগ্রেসের নিচুতলার কর্মীরা চান না যে ফের এক হয়ে ভোটের ময়দানে নামুক দুই দল। লাল পার্টির কর্মীদের অভিযোগ যে জোট করলে ফায়দা হয়না কারণ তাঁদের প্রার্থীকে ভোট দেয়না হাত শিবিরের কর্মী-সমর্থকরা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নেতৃত্ব এমনটাই দাবি করেছে আলিমুদ্দিনে বৈঠকে। অধিকাংশ শরিকরাও রাজি নয়। কিন্তু তা সত্ত্বেও সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম কংগ্রেসের সঙ্গে জোট করতে ইচ্ছুক। এক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দল ফের এক হয়ে ভোটের ময়দানে নামে কিনা, সেটাই এখন দেখার।(CPM-Congress)


