রাজ্যের খবর

Theft Investigation: চুরি যাওয়া গহনা উদ্ধার করলো পুলিশ, ঘটনায় ধৃত তিন

Murshidabad police arrest three suspects in connection with four house thefts in Surulia, Beladanga. Stolen jewelry recovered; investigation ongoing to identify other culprits.

Truth Of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ গত ১৪ সেপ্টেম্বর রাতের অন্ধকারে বেলডাঙা থানার সুরুলিয়া এলাকায় চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটে(Theft Investigation)। পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ওই ঘটনা জানিয়ে বেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চারটি পরিবার। পুলিশ সুত্রে জানাযায়, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। এর পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে গত সোমবার।

আরও পড়ুনঃ ভয় পায় না নতুন ভারত, জন্মদিনে কড়া বার্তা মোদির

তারপর মঙ্গলবার তাদের পুলিশ হেপাজত চেয়ে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে ধৃত তিন অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজত দেয় আদালত(Theft Investigation)। পুলিশ হেপাজত নিয়ে গতকাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া দুটি কানের দুল, দুটি আংটি ও একটি নাকের নথ বলে জানাযায় পুলিশ সুত্রে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরির ঘটনায় আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখাছে বেলডাঙ্গা থানার পুলিশ।