কলকাতা

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তরের ছয় জেলায় কমলা সতর্কতা জারি

বুধবার কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে

Truth Of Bengal: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ, বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কলকাতাসহ (Kolkata) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ  সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ লাস্ট মিনিট ড্রামা, পরাজয়ের মুখ থেকে ম্যাচ বাঁচালো জুভেন্টাস

দক্ষিণে হালকা-মাঝারি বৃষ্টিপাত হলেও উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই এলাকাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত সেখানে বৃষ্টি চলবে। (Kolkata)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

বুধবার কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি হলে তাপমাত্রা ঠিক থাকবে, ফলে সাময়িক স্বস্তিও মিলবে। তবে, তাপমাত্রাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যে থাকবে। তবে, শুক্রবারের পর বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে মেঘ কেটে গিয়ে সূর্যের দেখা মিলতে পারে।  (Kolkata)

Related Articles