দেশ

Sindoor Admission: প্রকাশ্যে এল সত্যি! ভারতীয় সেনার আক্রমণে ছিন্নভিন্ন মাসুদ আজহারের পরিবার

এক ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ভারতীয় সেনার আক্রমণে আজহারের পরিবারের ১৪ সদস্য ছিন্নভিন্ন হয়ে মারা গিয়েছেন।

Truth of Bengal: পহেলগাঁও হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। আর ভারত সেই হামলার মাধ্যমে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন সংগঠনের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। এক ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ভারতীয় সেনার আক্রমণে আজহারের পরিবারের ১৪ সদস্য ছিন্নভিন্ন হয়ে মারা গিয়েছেন। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি ‘আরো খবর’। ভিডিওতে কাশ্মীরি উর্দু উচ্চারণে কাশ্মীরি  বলেন, সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে দিল্লি, কাবুল ও কান্দাহারের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশের সীমান্ত রক্ষা করেছি। সব কিছু ত্যাগ করার পর ৭ মে মৌলানা মাসুদ আজহারের পরিবার বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণে ছিন্নভিন্ন হয়ে যায় (Sindoor Admission)।

আরও পড়ুনঃ Tea Worker: ডুয়ার্সের চা বাগানের শ্রমিক মহল্লায় নালায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির!

তাঁর পেছনে সশস্ত্র রক্ষীদের উপস্থিতিও ভিডিওতে দেখা গেছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন ভারতীয় বাসিন্দা নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে নয়’টি সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করে দেয়। সেগুলির মধ্যে রয়েছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের সদর দফতর। বহু জেহাদির মৃত্যু হয়। বাহাওয়ালপুরে মাসুদ আজহারের ঘাঁটিও তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে মাসুদ আজহারের প্রতিক্রিয়া প্রকাশ পায়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘ আমার পরিবারের সদস্যরা আল্লাহর আশীর্বাদধন্য (Sindoor Admission)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

পাঁচজন নিষ্পাপ শিশু, বড় বোন, তার স্বামী, ভাগ্নে ও তার স্ত্রী, ভাইপো, আমার প্রিয় ভাই হুজাইফা ও তার মা—তারা সবাই আল্লাহর রহমতে রক্ষা পেয়েছে।‘  তবে বাস্তবে পরিবারের বহু সদস্য নিহত হলেও মাসুদ আজহার তা প্রকাশ্যে স্বীকার করেননি। এবার জইশের শীর্ষ কমান্ডার নিজেই মুখে স্বীকার করলেন, ভারতীয় সেনার আঘাতে আজহারের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই স্বীকারোক্তি ভারতীয় সেনার সফল অভিযানের বাস্তবতা আরও স্পষ্ট করল। সেইসঙ্গে এই ঘটনা জঙ্গি সংগঠনের ভিতরে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে (Sindoor Admission)।

Related Articles