রাজ্যের খবর

Bird Census: কুলিক পক্ষী নিবাসের পাখি গণনার কাজ সম্পন্ন হল

The annual bird census at Kulik Bird Sanctuary in Raiganj, Asia’s second-largest bird habitat, has begun. With better rainfall this year, officials expect a higher count than last year’s 96,917 migratory birds.

Truth Of Bengal: সত্যেন মহন্তঃ রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: প্রতি বছরের মত এবছরও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে পা ঝাখি গণনার কাজ সম্পন্ন হল(Bird Census)। গতকাল হালকা বৃষ্টিতেই সকাল সাতটা থেকে এই গণনার কাজ শুরু হয়। গণনা চলে দুদিন ধরে। গতকাল কুলিক পক্ষী নিবাসের বাইরে রাজ্য সড়কের দুই ধারে যে গাছগুলোতে পরিযায়ী পাখিরা আশ্রয় নিয়েছে সেই গাছগুলির পরিযায়ী পাখিদের গণনা করা হয়। আজ কুলিক পক্ষী নিবাসের ভেতরে বিভিন্ন গাছে আশ্রয় নেওয়া পাখি গুলোর গণনা করা হয় । এবছর বৃষ্টিপাত ভালো হওয়াতে পাখির সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পাবে এটাই আশা করা যাচ্ছে।

আরও পড়ুনঃ Tea Worker: ডুয়ার্সের চা বাগানের শ্রমিক মহল্লায় নালায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির!

বনদপ্তরের আহবানে এই পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস ,নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, হিমালয়ান মাউনটেনিয়ারিং এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন , রায়গঞ্জ উৎকর্ষ ওয়াইল্ড লাইফ নেচার সোসাইটি এবং রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের এন সি সি বিভাগের ২০ জন এবং সারদা বিদ্যা মন্দির এর ছাত্র ছাত্রীরা(Bird Census)। উপস্থিত ছিলেন চিফ কনজারভেটর অব ফরেস্ট অরুন মুখার্জী , বিভাগীয় বনাধিকারিক ভূপেন বিশ্বকর্মা ,রেঞ্জার সোভিক ঝা, উত্তর দিনাজপুর পিপল ফর এনিন্যালস এর সম্পাদক গৌতম তান্তিয়া ,রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবজয় ভট্টাচার্য মহাশয় সহ অন্যান্যরা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পাখি গণনায় অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন জোনে পাঠিয়ে গণনা কার্য চালানো হয়। নেস্ট কাউন্টিং মেথড এ মূলত এই গণনা কার্য চলে(Bird Census)। প্রতিটি পাখির বাসাতে মা ও বাবা সহ দুটো করে বাচ্চা নিয়ে গড়ে চার টি পাখি হিসেবে ধরা হয়। গত বছর পাখি এসেছিল 96917 টি। এই বছর পাখির সংখ্যা বৃদ্ধি পাবে এটাই সবাই আশা করছে।

Related Articles