Paschukura Hospital: হাসপাতালেই দুই মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ নিরাপত্তা ম্যানেজারের বিরুদ্ধে
অভিযোগ, হাসপাতালের মধ্যেই দুই মহিলা কর্মীকে ধর্ষণ করেছে এক নিরাপত্তা আধিকারিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
Truth of Bengal: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় ফের নেমে এল কালো ছায়া। এবার ধর্ষণের অভিযোগ উঠল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালের মধ্যেই দুই মহিলা কর্মীকে ধর্ষণ করেছে এক নিরাপত্তা আধিকারিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে। অভিযোগ, ওই হাসপাতালের নিরাপত্তা ম্যানেজার শেখ জাইর আব্বাস খান কোনও এক ছুতোয় দুই মহিলা কর্মীকে ডেকে পাঠান (Paschukura Hospital)।
আরও পড়ুনঃ Presbyopia Drops: চশমা বা অস্ত্রোপচার নয়! চোখের ড্রপেই ফিরবে দূরদৃষ্টি
জানা গিয়েছে, আক্রান্ত তরুণী ওই হাসপাতালেই একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ওয়ার্ডগার্ল হিসেবে কর্মরত। অভিযুক্ত শেখ জাইর আব্বাস খানও একই সংস্থার হয়ে ফেসিলিটি ম্যানেজারের পদে কাজ করেন। তরুণীর অভিযোগ, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে শেখ জাইর আব্বাস খান তাকে কোনো এক অজুহাতে হাসপাতালের স্টোররুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে জানালে ফল ভালো হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়। অভিযোগপত্রে তরুণী আরও জানিয়েছেন, এর আগেও অভিযুক্ত তাকে একাধিকবার ধর্ষণ করেছে এবং মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখিয়েছে। অভিযুক্ত মাঝেমধ্যেই তার সঙ্গে দুর্ব্যবহার করত বলেও তিনি অভিযোগ করেন (Paschukura Hospital)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
ধর্ষণের শিকার তরুণী প্রথমে ভয়ে বিষয়টি চেপে গেলেও, আজ সকালে ঘটনাটি জানাজানি হতেই হাসপাতাল জুড়ে ক্ষোভের সঞ্চার হয়। হাসপাতালের অন্য কর্মী ও রোগীর আত্মীয়রা অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হন এবং বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে (Paschukura Hospital)।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেখ জাইর আব্বাস খানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।






