Social Rivalry: দুই দেশের মাঠের ‘যুদ্ধের’ আগেই ‘লড়াই’ শুরু সোশ্যাল মিডিয়ায়
Social Rivalry ignites as Punjab Kings’ Asia Cup promotional post deliberately omits Pakistan’s name and logo, fueling controversy before India-Pakistan showdown.
Truth Of Bengal: ভারত-পাকিস্তান যে কোনও ম্যাচ নিয়ে সবসময়ই থাকে উত্তেজনার পারদ। চলতি বছরের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হল না(Social Rivalry)। সূচি অনুযায়ী আগামী ১৪ তারিখ এশিয়া সেরার লড়াই পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা যুযুধান দুই পক্ষের। মাঠের ‘যুদ্ধে’ অবতীর্ণ হওয়ার আগে দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াজুড়ে। যার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার থেকে।
[আরও পড়ুনঃ Sushila Karki: নেপালের প্রধানমন্ত্রীকে অভিনন্দন ইউনূসের]
সোশ্যাল মিডিয়াতে প্রথমে পঞ্জাব কিংসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে শুভমন ও সূর্যকুমারের ছবি দিয়ে ভারতের পরবর্তী ম্যাচের দিন ও সময় লেখা থাকলেও ছিল না প্রতিপক্ষ দেশের নাম বা পতাকা(Social Rivalry)। এরপরই শনিবার তার পাল্টা জবাব দিল পাকিস্তান সুপার লিগে খেলা করাচি কিংস। তাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়, তাতে পাক অধিনায়ক সলমন আগার একটি ছবি রয়েছে। সেখানে লেখা রয়েছে ‘গেম-টু-ফর-মেন-ইন-গ্রিন। লেটস গো। দ্বিতীয় ম্যাচেও সলমন বাহিনীকে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেও, তাতে ভারতের নাম উল্লেখ নেই।’
FB POST: https://www.facebook.com/truthofbengal
এদিকে এই লড়াইয়ে কিন্তু এখন অবধি করাচি কিংসকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে পঞ্জাব কিংস(Social Rivalry)। যেখানে তাদের পোস্টটি দেখেছেন প্রায় সাড়ে চার লক্ষ মানুষ, সেখানে করাচি কিংসের পোস্ট দেখেছেন মাত্র ৪০ হাজারের বেশি কিছু মানুষ। এখনও অবধি মোট ২৩ লক্ষ মানুষ এই দুই দলের পোস্টটি দেখেছেন বলে জানা গিয়েছে।






