খেলা

Simranjeet Singh: বুধবার বন্ধু শুভমনের বিপক্ষে বোলিংয়ের জন্যই প্রতীক্ষায় দিন গুণছেন সিমরনজিৎ

সেই ম্যাচে বিপক্ষ দলের হয়ে স্পিন বোলিং করতে দেখা যাবে সিমরনজিৎ সিং নামের এক বছর ৩৫-এর ক্রিকেটারকে।

Truth of Bengal: চলতি বছরের এশিয়া কাপে ভারত তার অভিযান শুরু করবে বুধবার। আরব আমিরশাহির বিপক্ষে মাঠে নামবেন সূর্যকুমার যাদব-শুভমন গিলরা। সেই ম্যাচে বিপক্ষ দলের হয়ে স্পিন বোলিং করতে দেখা যাবে সিমরনজিৎ সিং নামের এক বছর ৩৫-এর ক্রিকেটারকে। যিনি একটা সময়ে বর্তমান ভারতীয় দলের সহ-অধিায়ক শুভমন গিলের যথেষ্ট পরিচিত ছিলেন (Simranjeet Singh)।

সেই স্মৃতি স্মরণ করতে গিয়ে ভারত ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমের কাছে আরব আমির শাহির স্পিনারটি বলেন, ‘আমি জানি না এখন শুভমন আমাকে মনে রেখেছে কি না। তবে আমি ওকে ছোটবেলা থেকেই চিনি।’ এরপর সিমরনজিৎ ফিরে যান সেই ছোটবেলার দিনগুলিতে। যখন তাঁর শৈশব কেটেছিল পঞ্জাবের লুধিনায়াতে। এবার পুরনো দিনের স্মৃতির প্রসঙ্গে সিমরনজিৎ জানান, ‘সালটা ছিল ২০১১-১২। তখন আমাদের বয়স ছিল খুবই কম, ওই বড়জোর ১১ কি ১২ বছর হবে। আমরা তখন সকাল ৬টা থেকে দুপুর ১১টা পর্যন্ত ক্রিকেট অনুশীলন করতে আসতাম মোহালির ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। আমাদের সঙ্গে শুভমন-ও থাকত। শুভমন অনুশীলনে ওর বাবার সঙ্গে আসত। আমি শুভমনকে নেটে অনেক বলও করেছি (Simranjeet Singh)।’

আরও পড়ুনঃ উত্তপ্ত নেপালে ইস্তফা প্রধানমন্ত্রীর! দেশ ছেড়ে দুবাই-এর পথে ওলি?

কিন্তু এরপর আর শুভমনের সঙ্গে দেখা হয়নি সিমরনজিতের। বর্তমানে শুভমন ভারতীয় দলের অন্যতম তারকা হয়ে উঠেছেন। আর সিমরনজিৎ। তিনি দেশ ছেড়ে পাড়ি দিয়ে এখন পুরোপুরি আরবের নাগরিক। কেন এমন পরিবর্তন ঘটল বছর ৩৫ বছর বয়সী এই স্পিনারের জীবনে।

সিমরণ ২০১৭ সালে পঞ্জাবের রঞ্জি ট্রফি দলের সম্ভাব্য খেলোয়াড় ছিলেন। এমনকি আইপিএল-এ প্রীতির দল কিংস ইলেভেন পঞ্জাব দলের নেটেও বোলিং করার সুযোগ পেয়েছিলেন। তারপর করোনা মহামারি পৃথিবীতে দেখা দিল। এবং সেই মারণ রোগই পথ বদলে দেয় সিমরনজিতের। তিনি বলেন, ‘আমি ২০২১ সালে আরবে আসি ২০ দিনের জন্য কিন্তু, যখন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়, তখন আর ভারতে ফিরে যেতে পারিনি। এবং শেষ পর্যন্ত এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। এবং এখানের ঘরোয়া ক্লাব ক্রিকেটে খেলার পাশাপাশি আরব দলের কোচ লালচাঁদ রাজপুতের সঙ্গেও যোগাযোগ করি। তারপর বাকিটা ইতিহাস (Simranjeet Singh)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

বর্তমানে আরব দেশই সিমরনজিতের কাছে সবকিছু। সেই দেশের প্রশংসা করতে গিয়ে এই স্পিনার বলেন, ‘অনেকে আরবের সম্বন্ধে নানারকম কটূক্তি করে থাকেন। কিন্তু এই দেশে আমার কোনও সমস্যা হচ্ছে না (Simranjeet Singh)।’

Related Articles