আন্তর্জাতিক

উত্তপ্ত নেপালে ইস্তফা প্রধানমন্ত্রীর! দেশ ছেড়ে দুবাই-এর পথে ওলি?

নেপাল থেকে ৭জন মন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার উড়েছে। 

Truth Of Bengal: একাধিক অভিযোগে বিদ্ধ ওলি সরকার। উত্তপ্ত নেপালে সোমবার থেকেই একের পর এক মন্ত্রী ইস্তফা দিয়েছেন। এবার ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশত্যাগ করে তিনি পালিয়ে যাচ্ছেন দুবাই, এমনই দাবি করছে সেদেশের বেশ কিছু সংবাদপত্র। নেপাল থেকে ৭জন মন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার উড়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের মতো নেপালের প্রধানমন্ত্রীও সেনা প্রধানের পরামর্শ নিয়ে দেশ ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের সরকারি সিদ্ধান্তকে ঘিরে উত্তাল নেপাল। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন, আহত হয়েছেন আরও ৩০০ জনের বেশি। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন। তার পরদিন সকালে কৃষি ও পশুপালনমন্ত্রী রামনাথ অধিকারী সহ ১০ জন মন্ত্রী ইস্তফা দেন বলে জানা গিয়েছে। সরকার মোট ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও এক্স সহ- নিষিদ্ধ করেছিল। এর প্রতিবাদে নেপালের তরুণ সমাজ রাস্তায় নেমে আসে। শান্তিপূর্ণ আন্দোলন দ্রুতই হিংসাত্মক রূপ নেয়।

উল্লেখ্য, সম্প্রতি ভারত লাগোয়া দেশগুলির পরিস্থিতি দেখে চিন্তিত ভারতও। এর আগে দেথা গিয়েছে দারীদ্রর কবলে পড়ে উত্তপ্ত হয় উঠেছিল শ্রীলঙ্কা। বিক্ষোভের মুখে পড়ে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছিলেন সে দেশের প্রেসিডেন্ট। এর পর গত বছরই কোটা আন্দোলনের মুখে পড়ে তরুণ প্রজন্মের ক্ষোভের মুখে পড়েছিল আওয়ামী লিগ। বাধ্য হয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে পালিয়ে এসেছিলেন তিনি। এবার বিক্ষোভে দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী।

Related Articles