Semester Exam: শুরু উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা, কড়া নজরদারিতে প্রথম ভাষার পরীক্ষা সম্পন্ন
The 2025 Higher Secondary (HS) third semester exams began today, September 8, across West Bengal. With strict security, metal detectors, and separate seating for boys and girls.
Truth Of Bengal: আজ সোমবার (৮ই সেপ্টেম্বর) থেকে শুরু হলো ২০২৫-এর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ে(Semester Exam)। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টার মধ্যে ছাত্রছাত্রীদের প্রবেশ করানো হয় পরীক্ষা কেন্দ্রে। আজকের পরীক্ষাটি ছিল প্রথম ভাষা নিয়ে। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে সকাল ১১টা পর্যন্ত। পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে একাধিক কড়া নিরাপত্তা ব্যবস্থা। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুনঃ Pakistan Victory: এশিয়া কাপের আগে বড় জয়, ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসী পাকিস্তান
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হয়েছে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়(Semester Exam)। যেসব কেন্দ্রে ছাত্র ও ছাত্রী একসাথে পরীক্ষা দিচ্ছে, সেখানে পৃথকভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। ছাত্রদের ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা কক্ষ বরাদ্দ করা হয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
হাই সেকেন্ডারি দপ্তর ও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রতিটি কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে এবং যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-কর্মী এবং প্রশাসনিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
তবে কিছু পরীক্ষার্থীর বক্তব্য অনুযায়ী, প্রস্তুতির সময় খুব কম পাওয়ায় তারা কিছুটা চাপে পড়েছেন(Semester Exam)। তাদের দাবি, যদি আরও কিছুটা সময় হাতে পাওয়া যেত, তাহলে প্রস্তুতি আরও ভালো হতো। সব মিলিয়ে আজকের পরীক্ষাটি সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন একাধিক বিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী দিনগুলিতেও একইভাবে পরীক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে বলে জানা গেছে।






