Glass Tower: বিদেশে নয়, এবার উত্তরবঙ্গের গ্লাস টাওয়ার থেকে দেখুন ডুয়ার্সের সৌন্দর্য
ঘরের কাছে আরশিনগর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় তৈরি হয়েছে ভারতের দ্বিতীয় কাচের টাওয়ার বা গ্লাস টাওয়ার।
Truth of Bengal: বিদেশের নানান জায়গায় রয়েছে গ্লাস টাওয়ার। চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক দর্শনার্থী এসব উঁচু গ্লাস টাওয়ারে চড়েন। এরকম গ্লাস টাওয়ারে উঠতে হলে আর বিদেশে যেতে হবে না। ঘরের কাছে আরশিনগর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় তৈরি হয়েছে ভারতের দ্বিতীয় কাচের টাওয়ার বা গ্লাস টাওয়ার। সেই হিসাবে তাক লাগিয়ে দিয়েছে আলিপুরদুয়ার জেলা (Glass Tower)।
আলিপুরদুয়ার জেলার নয়া আকর্ষণ হয়ে উঠেছে সদ্য উদ্বোধন হওয়া গ্লাস টাওয়ার। আলিপুরদুয়ারের মা প্যারাডাইসে চালু হয়েছে গ্লাস টাওয়ার। এটি ৯৫ ফুট উঁচু। গ্লাস টাওয়ারের ওপরে উঠে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। যেদিকে দুচোখ যায় সেদিকে নজরে পড়বে পাহাড়, সবুজ উপত্যকা, জঙ্গল, চা বাগানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ৩ সেপ্টেম্বর মা প্যারাডাইস ওয়ার্ল্ড নামক অ্যামিউমেন্ট পার্কে উদ্বোধন হয়েছে গ্লাস টাওয়ারের (Glass Tower)।
Truth of bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই গ্লাস টাওয়ারে রয়েছে দোলনা, সেলফি জোন, দূরবীনের ব্যবস্থা। মাথাপিছু খরচ পড়বে ২০০ টাকা করে। মা প্যারাডাইস ওয়ার্ল্ড নামক অ্যামিউজমেন্ট পার্কে রয়েছে ওয়াটার পার্ক, স্নো ওয়ার্ল্ড লেজার ফাউন্টেন, ওয়াটার স্ক্রিন শো। এবার বিনোদন পার্কের নয়া আকর্ষণ গ্লাস টাওয়ার। ভারতের প্রথম গ্লাস টাওয়ার গড়ে উঠেছে গুজরাতের আহমেদাবাদের কানকারিয়া লেকে বালভাটিকায় (Glass Tower)।






