খেলা

Pakistan Victory: এশিয়া কাপের আগে বড় জয়, ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসী পাকিস্তান

Truth of Bengal: এশিয়া কাপের আগে বড় অক্সিজেন পেল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ নিজের ঝুলিতে তুললেন সালমান আঘা ও তাঁর বাহিনী। রবিবার ফাইনালে তার আফগানিস্তানকে পরাজিত করল ৭৫ রানে। ম্যাচ শেষে পাক অধিনায়ক ম্যাচ ঘিরে পরিকল্পনা নিয়ে বক্তব্য জানানোর পাশাপাশি পরিষ্কার করে দেন যে তাঁরা আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুত (Pakistan Victory)।

আরও পড়ুনঃ Landslide Alert: বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কের বারদাং এলাকায় ধস, বন্ধ যান চলাচল

সালমান আঘা বলেন, “আমি মনে করি এটা এমন একটা উইকেট যেখানে ১৪০ রান বেশ চ্যালেঞ্জিং হবে। আমরা জানতাম এটা ওদের কাছে কঠিন হবে।” এরপর ম্যাচ ও সিরিজের সেরা মহাম্মদ নওয়াজের প্রশংসা করেন পাক অধিনায়ক। তিনি বলেন, “কামব্যাক করার পর থেকে ব্যাটিং ও বোলিং, দুটোতেই ভালো পারফর্ম করছে নওয়াজ। কঠিন পরিস্থিতিতে আমি ওর উপর ভরসা করতে পারি (Pakistan Victory)।”

এরপর প্রসঙ্গ ওঠে গেম প্ল্যান নিয়ে। সেই বিষয়ে সালমান বলেন, “যখনই আমাদের দরকার পড়বে, তখনই দুটো স্পিনার খেলাব। পরিস্থিতি বুঝে দুটো স্পিনার খেলানো আমাদের ফল দিয়েছে। ওদের স্পিনারদের বিরুদ্ধে খেলা কঠিন ছিল।” তারপরই কথা ওঠে এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। সেই প্রসঙ্গে পাক অধিনায়ক বলেন, “আমার মনে হয় দল হিসেবে আমরা ভালই করছি। সকল ক্রিকেটারই ভালো শেপে রয়েছে এবং আমরা প্রস্তুত এশিয়া কাপের জন্য।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, রবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ২০ ওভার শেষে তারা করে ৮ উইকেটে ১৪১। দলের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। জবাবে ১৪২ রান তাড়া করতে নেমে চোখের নিমেষে আফগানিস্তানের ইনিংস। মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় তারা। ৭৫ রানে জয় পায় পাক বাহিনী। ম্যাচ ও সিরিজের সেরা হন মহাম্মদ নওয়াজ। ফাইনালে তিনি হ্যাটট্রিক নেন (Pakistan Victory)।

Related Articles