Women Protest: রাত্রে চোলাইয়ের ঠেকে মাতালদের আড্ডা! প্রতিবাদে দাসপুরে অবরোধ মহিলাদের
In West Midnapore’s Daspur, women staged a roadblock demanding action against rising illegal liquor dens. Frustrated with lawlessness and insecurity.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ চোলাই মদের ঠেক! আর সেই চোলাইয়ের ঠেকের বাড়বাড়ন্তে ক্ষুব্ধ দাসপুরের মহিলারা। চোলাইয়ের ঠেক তুলে দিতে রাস্তায় নামলেন তাঁরা(Women Protest)। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরে চোলাই মদের ঠেকের জেরে অতিষ্ঠ গ্রামবাসী। রাত ৮ টা থেকে প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। দীর্ঘদিন ধরে দাসপুর থানার কল্মীজোড় কুঞ্জপুর এলাকায় কাঁসাই নদীর সেতুর দুই প্রান্তে গড়ে উঠেছে চোলাইয়ের আড্ডা।
আরও পড়ুনঃ Suryakumar Yadav: সূর্যকে নেতৃত্বের চেয়ে ব্যাটিংয়ের উপর বেশি নজর দিতে বললেন রাহানে
সকাল-সন্ধ্যা তো বটেই, গভীর রাত পর্যন্ত এলাকার বাইরের অসংখ্য মদ্যপ ব্যক্তি এখানে ভিড় জমায়। ফলে নিরাপত্তাহীনতার চাপে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীরা(Women Protest)। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনও সুরাহা। প্রতিনিয়ত নেশাগ্রস্তদের অশালীন আচরণ, মারামারি, গণ্ডগোলের জেরে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অবরোধে শামিল মহিলারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে দেবী দুর্গার রণংদেহী রূপ দেখবে গোটা গ্রাম। প্রতীকী অবরোধ আজ শেষ, পরের পদক্ষেপ হবে চোলাই উচ্ছেদের সর্বাত্মক অভিযান।”






