আন্তর্জাতিক

Canada Admission: সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য কানাডা, অবশেষে স্বীকার করলো মার্ক কার্নে সরকার

রিপোর্টে বলা হয়েছে, খলিস্তানি গোষ্ঠী যেমন বব্বর খালসা, ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন এবং শিখস ফর জাস্টিস (এসএফজে) বহু বছর ধরে কানাডায় নিরাপদ আশ্রয় পেয়ে এসেছে।

Truth of Bengal: কানাডার মাটিতে বহু বছর ধরে চলছে সন্ত্রাসবাদী কাজকর্ম। দীর্ঘদিন ধরে এই অভিযোগের পর এবার প্রথমবারের মতো খোলাখুলি স্বীকার করল কানাডা। ভারতের দাবি ছিল—কানাডার মাটি ব্যবহার করে খলিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি নাশকতা ছড়াচ্ছে এবং তাদের আর্থিক সহায়তা করা হচ্ছে। জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের সময় তা বারবার অস্বীকার করা হলেও, বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নের প্রশাসনের সাম্প্রতিক অর্থ দফতরের রিপোর্টে সেই অভিযোগের সত্যতা স্বীকার করা হয়েছে (Canada Admission)।

আরও পড়ুনঃ Plastic Ban: পুজোর আগেই প্লাস্টিক বিরোধী অভিযানে নামল বর্ধমান পৌরসভার কাউন্সিলার ও এমসিআইসি 

রিপোর্টে বলা হয়েছে, খলিস্তানি গোষ্ঠী যেমন বব্বর খালসা, ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন এবং শিখস ফর জাস্টিস (এসএফজে) বহু বছর ধরে কানাডায় নিরাপদ আশ্রয় পেয়ে এসেছে। শুধু আশ্রয় নয়, তাদের কার্যকলাপ চালাতে অর্থ সহায়তাও পাচ্ছে ওই দেশ থেকেই। অর্থ দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কানাডা ছাড়াও অন্যান্য দেশ থেকেও সন্ত্রাসবাদী সংগঠনগুলির অর্থ দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার হামাস ও হিজবুল্লাহ-র মতো জঙ্গিগোষ্ঠীরাও কানাডার মাটি ব্যবহার করে অর্থ সহায়তা পাচ্ছে বলে রিপোর্টে স্বীকার করা হয়েছে (Canada Admission)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, ক্ষমতাসীন লিবারেল পার্টির অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে গত জানুয়ারিতে পদত্যাগ করেন ট্রুডো। তাঁর স্থলাভিষিক্ত হন মার্ক কার্নে, যিনি ভারত-বান্ধব সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন। অটোয়ার এই স্বীকারোক্তিকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে কূটনৈতিক মহল। নয়াদিল্লির বহু দিনের উদ্বেগ যে ভিত্তিহীন ছিল না, তা এবার প্রমাণিত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কানাডা সরকারের নতুন রিপোর্ট দ্বিপাক্ষিক সুসম্পর্ক ফিরিয়ে আনার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, কানাডায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের দিকেও এটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল (Canada Admission)।

Related Articles