রাজ্যের খবর

Plastic Ban: পুজোর আগেই প্লাস্টিক বিরোধী অভিযানে নামল বর্ধমান পৌরসভার কাউন্সিলার ও এমসিআইসি 

A plastic ban drive led by Councillor NCIC Pradip Rahman in East Burdwan aims to reduce pollution. Authorities inspected shops, seized single-use plastics.

Truth Of Bengal: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: প্লাস্টিক বর্জ্য থেকে শহরকে মুক্ত করতে এই অভিযান চালানো হচ্ছে। এর আগেও এলাকার বেশ কিছু জায়গা দোকান পাট ব্যবসায়ীদের সচেতন করা হয়েছিল প্লাস্টিক ব্যবহার না করার জন্য। আবারো সেই পদক্ষেপ গ্রহণ করা হলো কাউন্সিলার ও এম সি আই সি প্রদীপ রহমানের উদ্যোগে(Plastic Ban)। এই অভিযানে তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস, প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার প্রচারের ওপর জোর দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন নাগরিক সমাজ এবং ব্যবসায়ীদের সাথে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। প্লাস্টিক ব্যবহার ক্ষতিকারক দিক এবং এর বিকল্প সম্পর্কে নাগরিকদের সচেতন করতে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার জন্য আইন চালু করা হচ্ছে এবং যারা এই আইন অমান্য করবে তাদের জরিমানা করার ব্যবস্থা নেয়া হবে বলে জানান কাউন্সিলার এন সি আই সি প্রদীপ রহমান। আজ এলাকার বেশ কয়েকটি দোকান ঘুরে ঘুরে তারা পরিদর্শন করেন কোথায় কি প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেখান থেকে প্রায় ১৫ টি দোকান থেকে তারা প্লাস্টিক উদ্ধার করেন এবং বাকি সকলক দোকান ব্যবসায়ীদের সচেতন করা হয় যাতে পুনরায় এই প্লাস্টিক কেউ ব্যবহার না করেন অন্যথা বিকল্প ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ Jail Break: ‘ডন ২’ সিনেমার কায়দায় জেল-ব্রেক, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

কাউন্সিলর এনসিআইসি প্রদীপ রহমান জানান শহরকে দুষণমুক্ত রাখতে এই ধরনের অভিযান সবসময় আমরা চালিয়ে আসছি ৩৫ টি ওয়ার্ড এর সমস্ত সদস্যদের নিয়ে একটি মিটিংও করা হয় যাতে ওয়ার্ডের যে সমস্ত জায়গায় প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে দোকানপাট সেখানে সকলেই যাতে নজরদারি রাখে(Plastic Ban)। কারণ পুকুর নালা ডোবা সবই ভর্তি হয়ে যাচ্ছে প্লাস্টিক জাতীয় উপাদানে ফলে দ্রুত দূষণ ছড়িয়ে যাচ্ছে পরিবেশের মধ্যে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষটাকে শুরু করে পশুপাখি।

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal


প্লাস্টিক দূষণ রোধে এই ধরনের উদ্যোগ আমরা বারংবার নিয়ে আসছি সাধারণ মানুষকে সচেতন করছি এলাকার স্থানীয় ব্যবসাদারদের সচেতনা বার্তা পৌঁছে দিচ্ছি(Plastic Ban)। এবং তাদের জানানো হয়েছে এরপরেও যদি প্লাস্টিক ব্যবহার করা হয় তাহলে ৫০০০ টাকা করে জরিমানা ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নজরদারি রাখতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে তাদের প্রচেষ্টা কতটা সফল হচ্ছে তা মূল্যায়ন করতে হবে।

Related Articles