রাজ্যের খবর

‘সোহানের’ মৃত্যুর জের, ঝড়খালি ব্যাঘ্র কেন্দ্রে বিরহে প্রাণ হারাল বাঘিনী ‘সোহানি’

সঙ্গীর বিরহে বেশ কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর অবশেষে মৃত্যু হল বাঘিনীর।

প্রীতম ভান্ডারী, ঝড়খালি: সঙ্গীর বিরহে ইহলোক ত্যাগ করল বাঘিনী (Tiger Death)। শুনতে অদ্ভুত লাগলেও, এমনটাই ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। ক’মাস আগেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছিল একটি পূর্ণবয়স্ক বাঘের। তার নাম ছিল সোহান। সোহানের মৃত্যুর পর থেকেই শোকে কিছুটা মুহ্যমান হয়ে পড়েছিল বাঘিনী সোহানি।

[আরও পড়ুন: Baruipur: বারুইপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, ব্যবসায়ীর ১২ লক্ষ টাকা লুট]

সঙ্গীর বিরহে বেশ কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর অবশেষে মৃত্যু হল বাঘিনীর। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বাঘিনীটি হঠাৎই নিস্তেজ হয়ে পড়ে। এরপর তড়িঘড়ি বনকর্মীরা ওই বাঘিনীকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি। বাঘিনী সোহানিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন (Tiger Death)। সোহানির বয়স হয়েছিল ২৩ বছর। চিকিৎসকেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক ওই বাঘিনীর।

FB POST: https://www.facebook.com/share/v/1AfuT2ChQc/

এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, বুধবার ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছে ওই বাঘিনীটির। মৃত ওই বাঘিনীর নাম সোহানি (২৩)। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিল ওই পূর্ণবয়স্ক বাঘিনী। কয়েক মাস আগে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছিল সোহানির সঙ্গী সোহানের। সোহান এই রাজ্যের অন্যতম বয়স্ক বাঘ ছিল (Tiger Death)। সুন্দরবন থেকে লোকালয়ে এসে ধরা পড়ার পর থেকেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রই তার ঠিকানা হয়ে উঠেছিল। এদিকে মৃত্যুর দু’বছর আগে থেকেই সোহানির চোখে ছানি পড়েছিল। সোহানির মৃত্যুতে এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে পড়ে রইল ‘সুন্দর’ আর আলিপুর চিড়িয়াখানা থেকে আনা অন্য একটি বাঘ।

Related Articles