Baruipur: বারুইপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, ব্যবসায়ীর ১২ লক্ষ টাকা লুট
এরপর আরও চারজন দুষ্কৃতী এসে ব্যবসায়ীকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে।
Truth Of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রকাশ্য দিবালোকে ঘটল চাঞ্চল্যকর ছিনতাই। বুধবার বিকেলে বারুইপুর-ক্যানিং রোডের ছয়ানি এলাকায় এই ঘটনা ঘটে। ভাঙড়ের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লাকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ।(Baruipur)
আরও পড়ুনঃ Love & War: বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং হবে বিদেশে, কবে মুক্তি পাবে ছবি?
জানা গেছে, ব্যবসায়ী বাইকে করে সঙ্গীদের নিয়ে একটি হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় দু’জন দুষ্কৃতী হঠাৎ তাঁর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ী বাধা দিলে তারা দাবি করে, ব্যাগে বন্দুক রয়েছে। এরপর আরও চারজন দুষ্কৃতী এসে ব্যবসায়ীকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করে।(Baruipur)
ব্যাগে ছিল প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা। হামলার সময় আতঙ্কে ব্যবসায়ীর সঙ্গীরা পালিয়ে গেলে একাই দুষ্কৃতীদের মুখোমুখি হতে হয় শাহাবুদ্দিনকে। সুযোগ বুঝে দুষ্কৃতীরা ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত ব্যবসায়ী বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতেই একজন দুষ্কৃতীকে আটক করেছে বলে সূত্রের খবর।(Baruipur)






