রাজ্যের খবর

Baruipur: অর্থকষ্টে আত্মহত্যার সিদ্ধান্ত , বারুইপুর স্টেশনে বিষ খেয়ে অসুস্থ বৃদ্ধ দম্পতি

Truth of Bengal: অভাবের তাড়নায় এক সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধ দম্পতি। বছর সত্তরের সন্ন্যাসী কর্মকার ও তাঁর স্ত্রী পয়ষট্টি বছরের ঝর্না কর্মকার শনিবার সন্ধ্যায় বারুইপুর (Baruipur) স্টেশন চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বারুইপুর জিআরপি থেকে তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় সন্ন্যাসী কিছুটা সুস্থ হলেও তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক।

[আরও পড়ুনঃ Weather Alert: রবিবার কোন কোন জেলায় বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর]

সন্ন্যাসী কর্মকার জানান, তাঁদের বাড়ি ডায়মন্ড হারবারে। পরিবারে আর কেউ নেই। একসময় ফ্যানের কারখানায় কাজ করতেন তিনি। কিন্তু লক ডাউনে সেই কাজটি চলে যায়। তারপর থেকে শুরু হয় চরম অর্থকষ্ট। টাকার অভাবে রোজ খাওয়া জুটত না বলে জানান তিনি। নানা ভাবে চেষ্টা করেও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতি সহ্য করতে না পেরে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন দম্পতি।(Baruipur)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শনিবার সকালে ডায়মন্ড হারবার থেকে ট্রেনে বারুইপুর আসেন। প্রায় সারাদিন বারুইপুর স্টেশনের চার নম্বরে প্ল্যাটফর্মে কাটিয়ে দেন। সন্ধ্যায় স্টেশন থেকে বেরিয়ে রেলগেটের দিকে গিয়ে বিষ কিনে দুজনে খেয়ে ফেলেন । তারপর আবার চলে আসেন বারুইপুর প্ল্যাটফর্মে। সেখানে দুজনে অসুস্থ হয়ে পড়লে জিআরপি তে খবর দেন কয়েকজন। এরপর জিআরপি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Related Articles