Supreme Court: নতুন করে নিয়োগের নিয়মে কোন বদল হবে না, সাফ বক্তব্য সুপ্রিম কোর্টের
কোন বদল হবে না নিয়মে, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফ থেকে।
Truth Of Bengal: কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের এসএসসিতে নতুন করে নিয়োগ মামলায়। কোন বদল হবে না নিয়মে, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফ থেকে। বৃহস্পতিবার দুজন শিক্ষক ৭ ও ১৪ সেপ্টেম্বরে কিছু ছাড়ের জন্য আবেদন জানান, তবে তা খারিজ করে দেওয়া হয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে কোনও নতুন নির্দেশ দেওয়া হবে না।(Supreme Court)
জানা গিয়েছে, এদিন এক বিশেষভাবে সক্ষম শিক্ষক ও অন্য একজন যাঁর অবসরের বয়স পেরিয়ে গেছে, আবেদন জানিয়েছিলেন কিছু ক্ষেত্রে ছাড়ের। তা খারিজ করে দিয়ে বিচারপতিরা বলেন, “বেঞ্চ আগে যা বলার বলে দিয়েছে। দেওয়া হবে না নতুন করে কোনও নির্দেশ। অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হয়েছে আগে। এবার যেন তা আর কোনও ভাবে না হয়।”(Supreme Court)
পাশাপাশি, এদিন রাজ্যকেও ভর্ৎসনার মুখে পড়তে হয়। বিচারপতিরা বলেন, “এজিকে আপনারা পাঠিয়েছেন হাই কোর্টে প্রশ্ন করতে অযোগ্যদের হয়ে?এরা কতটা ব্লু-আইড যে এজিকে দিয়ে প্রশ্ন করিয়েছেন তাঁদের স্মাগল করতে? এরপরই ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের আইনজীবীকে হাই কোর্টের রায়ের কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে পরবর্তী রায়ের রেফারেন্সের জন্য তা রেখে দেওয়া হবে।”
প্রসঙ্গত, শীর্ষ আদালতের তরফ থেকে ২০১৬ সালের প্যানেল বাতিল করে দেওয়ার পর শুরু হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া। যোগ্যরা পরীক্ষা দেবেন চলতি মাসের ৭ ও ১৪ তারিখে। তবে বেশ কয়েকটি ছাড় দেওয়া হয়েছে তাতে। তবে তা নিয়েও হয় আইনি লড়াই।






