Behrampore: মোবাইল চোর সন্দেহে দুই যুবক গ্রেফতার, বহরমপুরে উদ্ধার ১১০টি চুরি যাওয়া ফোন
বুধবার গোপন সুত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বহরমপুরের সীলমোড়া রেলগেট সংলগ্ন কান্দি-বহরমপুর রাজ্য সড়কে পুলিশের একটি টিম অভিযান চালায়।
কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে বড়সড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। বুধবার গোপন সুত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বহরমপুরের সীলমোড়া রেলগেট সংলগ্ন কান্দি-বহরমপুর রাজ্য সড়কে পুলিশের একটি টিম অভিযান চালায়। সেখানে পুলিশ দুই যুবককে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মোবাইল ফোন উদ্ধার করে। ঘটনায় পর দুই যুবককে গ্রেফতার করে পুলিশ (Behrampore)।
আরও পড়ুনঃ Samabyathi Prakalpa: সমব্যথী প্রকল্পে উপভোক্তা কত? জানালেন ফিরহাদ
পুলিশ সুত্রে জানাযায়, দুই যুবক নাম আবদুল গাফফার (৩২) হাতিকুল ইসলাম (২৪) দুজনের বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। গতকাল সীলমোড়া রেলগেট সংলগ্ন কান্দি-বহরমপুর রাজ্য সড়কে দুই যুবকের কাছে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১১০টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়। এত বিপুল সংখ্যক মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Behrampore)।
পুলিশ প্রাথমিক জিঞ্জাসাবাদ জানতে পারে ধৃতরা একটি চক্রের সক্রিয় সদস্য, যারা চুরি হওয়া মোবাইল বিভিন্ন জায়গায় পাচার করত। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির মধ্যে অনেকগুলি বহুদিন আগে চুরি যাওয়া, যার অভিযোগে নথিভুক্ত আছে পুলিশের কাছে। পুলিশ এখন মোবাইলগুলির প্রকৃত মালিক চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে বহরমপুর থানায় নির্দিষ্ট মামলা দায়ের করে পুলিশ। ধৃত দুই অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বলে জানাযায় পুলিশ সুত্রে। পুরো ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ (Behrampore)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
পুলিশের দাবি, এই অভিযানের ফলে আন্তঃজেলা মোবাইল চোরাচালান চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ভবিষ্যতে এ ধরনের আরও অভিযান চলবে বলে জেলা পুলিশ সূত্রে জানাযায় (Behrampore)।






