Ticket Scandal: কলকাতা হাইকোর্টেও মামলা খারিজ, বিপদ আরও বাড়ল দেবব্রত-বুদ্ধদেবের
CAB joint secretaries Debabrata Das and Buddhadeb Mukherjee face further legal trouble over World Cup ticket distribution.
Truth Of Bengal: বিশ্বকাপের টিকিট বিক্রি সংক্রান্ত মামলায় আরও বিপদে পড়লেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র যুগ্ম সচিব দেবব্রুত দাস ও বুদ্ধেদব মুখোপাধ্যায়রা(Ticket Scandal)। বুধবার এই বিষয়ক মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃত সিনহার এজলাসে। কিন্তু তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে সেই মামলা খারিজ করে দেন বিচারপতি। এবং সিএবি-র ওম্বুডসম্যানেই আস্থা রয়েছে বলেও জানিয়ে দেন বিচারক।
আরও পড়ুনঃ ‘দা বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে প্রাণনাশের হুমকি বিবেককে
গত দুই বছর আগে আইসিসির একদিনের বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। সেই টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হয়(Ticket Scandal)। এবং সেই ম্যাচগুলিতে টিকিট বন্টনে অস্বচ্ছতার অভিযোগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-র বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিষয়টি এখন বিচারাধীন রয়েছ ওম্বুডসম্যানের অধীনে। যার শুনানির দিন ওম্বুডসম্যান ধার্য করেছে আগামী ১ নভেম্বর। কিন্তু এর মধ্যে আদালত অবমাননার অপরাধে একটি মামলা দায়ের হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই মামলায় সিএবির দুই যুগ্ম সচিব মামলাকারীদের পক্ষ নিয়ে আদালতে জানান, ‘বিশ্বকাপের ম্যাচ চলাকালীন তাঁদের প্রাপ্য কমপ্লিমেন্টারি টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে সিএবি-র পক্ষ থেকে(Ticket Scandal)। টিকিট বিক্রির ক্ষেত্রেও সঠিক পথ অবলম্বন করা হয়নি। ফলে গোটা প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে।’ এদিকে মামলাকারীদের বিরুদ্ধে পাল্টা তোপ দেগে বলা হয় টিকিট সংক্রান্ত যাবতীয় বিষয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানানো হয়েছে। এবং সেটা পুরো নিয়ম-নীতি মেনেই। এমনকি ওম্বুডসম্যানের কাছেও এই অভিযোগের সমস্ত নথি রয়েছে।
কিন্তু বিষয়টি অন্য জায়গায়। সেটা হল এই মামলার সঙ্গে কোনওভাবে নিজে যুক্ত না থেকেও দেবব্রতবাবু যেভাবে গুরুত্বপূর্ণ নথি পেশ করছেন, তা দেখেই চক্ষু কপালে উঠেছে সিএবি কর্তাদের। বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার অন্দর মহলে কান পাতলে এখন শোনা যাচ্ছে, যেহেতু দেবব্রতবাবুর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেই কারণে এখন সিএবি-কে চাপে ফেলতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।






