Kolkata Weather: আবহাওয়ার খামখেয়ালিপনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস
বুধবারও ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়, জানাল হওয়া অফিস। কথাও আবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা।
Truth of Bengal: বুধবার সকালে ঝমঝমিয়ে বৃষ্টি দেখা শহর কলকাতায় মিললেও কিছু সময় পরই মিলেছে রোদের দেখা। আবহাওয়ার এই খামখেয়ালীপনা লক্ষ্য করা যায় বুধবার সকাল থেকেই। কখনও রোদ, আবার কখনো বৃষ্টি। তবে সেভাবে গরমের প্রভাব নেই। বুধবারও ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়, জানাল হওয়া অফিস। কথাও আবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে যে ঝড়বৃষ্টির পরিস্থিতি বঙ্গে তৈরি হয়েছে, তা কেবলমাত্রই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে (Kolkata Weather)।
বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি। দঃ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার জারি হলুদ সতর্কতা। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভবনা হাওড়া, হুগলিতে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হওয়ার সম্ভবনা। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি দিনভর চলার সম্ভবনা কথা জানায় আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে বুধবার উত্তরবঙ্গেও দিনভর চলে ঝড়বৃষ্টির (Kolkata Weather)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণ। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বর্ষণ। বৃহস্পতি-শনিবার পর্যন্ত উত্তরে বৃষ্টির সম্ভবনা কম। আগামী সোমবার থেকে ফের দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম (Kolkata Weather)।






