Temple Collapse: ভেঙে পড়ল ঐতিহাসিক লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির
The 1851-built Lakshmi Narayan Jiu Temple in Bardhaman, a heritage site by Maharaja Mahatab Chand, collapsed suddenly due to poor maintenance, sparking outrage among locals and heritage lovers.
Truth Of Bengal: পিন্টু প্যাটেল, বর্ধমান: বর্ধমানের ঐতিহাসিক ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির ভেঙে পড়ে যায়। আজ সকাল আট টা নাগাদ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। জানা যায় ১৮৫১ সালে মহারাজা মহাতাপ চাঁদ মহতাব এই নাটমন্দির অর্থাৎ জিউ মন্দির তৈরি করেছিলেন(Temple Collapse)। এই মন্দিরটি বর্ধমান রাজবাড়ী প্রাঙ্গণের লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই অবস্থিত ছিল।
এই স্থানে লক্ষ্মীনারায়ণ মন্দির, শনি মন্দির, শিব মন্দির, একটি স্কুল এবং একটি লাইব্রেরিও রয়েছে(Temple Collapse)। ঐতিহ্যবাহী স্থান হওয়া সত্ত্বেও, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার এই পরিণতি হয়েছে বলে এলাকাবাসীরা মনে করছেন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এটি একটি হেরিটেজ সাইট হওয়া সত্ত্বেও এর এমন দুরবস্থা হওয়ায় স্বাভাবিকভাবেই ইতিহাসের প্রতি ভালোবাসা থেকে মানুষজন ক্ষোভ প্রকাশ করছেন।






