আন্তর্জাতিকদেশ

Earthquake Aid: ভূমিকম্পে ক্ষতি হওয়া আফগানিস্তানকে বড় সাহায্য ভারতের

India dispatches over 1,000 family tents and 15 tonnes of food to Afghanistan’s quake-ravaged regions.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি: পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তা রাখলেনও। আফগানিস্তানের দুঃসময়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো ভারত। বিদেশমন্ত্রকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে যে ভূমিকম্পে ক্ষতি হওয়া দেশটিকে তারা ১ হাজারেরও বেশি তাঁবু ও ১৫ টন খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে(Earthquake Aid)। এখানেই শেষ নয়, এটাও জানানো হয়েছে যে আরও সাহায্য করা হবে।

[আরও পড়ুনঃ Public Welfare Initiative: আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে জনজোয়ার, লোকনৃত্য ছৌ-এর মাধ্যমে প্রচার]

ঘটনার সূত্রপাত রবিবার থেকে। ভয়াবহ ভূমিকম্প হয় আফগানিস্তানের কুনার প্রদেশে। এতে প্রাণ হারান ৮০০র বেশি মানুষ এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার(Earthquake Aid)। এই ভূমিকম্পের প্রভাব টের পেয়েছে তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত। এসসিও বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেল থেকে এই ব্যাপারে শোকপ্রকাশ করেন এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এরপরই আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিরের সঙ্গে ফোনে কথা হয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের এবং তারপরই তিনি তাঁবু ও খাদ্য সামগ্রী পাঠানোর কথা জানান(Earthquake Aid)। পাশাপাশি, আরও সাহায্য পাঠানোরও আশ্বাস দেন। অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় বিভাগ জানিয়েছে যে নাঙ্গারহার প্রদেশের কামা জেলা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, চরম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কুনার, লাঘমান, নাঙ্গারহার এবং নুরিস্তান প্রদেশকে। প্রায় ১২ হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে তাদের অনুমান।