রাজ্যের খবর

Public Welfare Initiative: আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে জনজোয়ার, লোকনৃত্য ছৌ-এর মাধ্যমে প্রচার

অতীতে এই ছৌনৃত্যেপ মাধ্যমে রাজদরবারে শিল্পীরা আনুকূল্য পেতেন,বর্তমানে সেই লোকনৃত্য লোকসমাজের কল্যাণের প্রচারে ব্যবহৃত হচ্ছে।

Truth of Bengal: লোকসাধারণের হিতে চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান।পরিষেবা প্রদানের শিবিরে ব্যাপক সংখ্যক মানুষের অংশগ্রহণ এই বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে জনপ্রিয় করে তুলছে।এই শিবিরে  যাতে আরও বেশি সংখ্যক মানুষ আসে,সেজন্য লাগাতার প্রচারে প্রশাসন।গণ-মাধ্যমে প্রচারের মতোই লোকসংস্কৃতির মাধ্যমে অধিকার সচেতন করার প্রয়াস নজরে আসছে।পরিষেবা প্রদানের শিবিরকে রঙিন  ছোঁয়া দেওয়া হল।শাস্ত্রীয় প্রভাব থাকলেও ছৌনাচ মূলত লোকনৃত্য।নাচের বিষয় বস্তু,নাচের আঙ্গিক,সঙ্গীত,নৃত্যভঙ্গিমা সহ সবটাই লৌকিক উপাদান। পুরুলিয়ায় ছৌনাচের নানা ঘরানা রয়েছে,বাঘমুন্ডি ঘরানা,বান্দোয়ন ঘরানা,ঝালদা ও আড়ষা ঘরানা র বিশেষ প্রভাব রয়েছে (Public Welfare Initiative)।

আরও পড়ুনঃFarha Naz: আসানসোলে খুনের ঘটনায় জলপাইগুড়ি থেকে আটক মহিলা সহ ২ অভিযুক্ত

অতীতে এই ছৌনৃত্যেপ মাধ্যমে রাজদরবারে শিল্পীরা আনুকূল্য পেতেন,বর্তমানে সেই লোকনৃত্য লোকসমাজের কল্যাণের প্রচারে ব্যবহৃত হচ্ছে।২ অগাস্ট শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান। ১মাসে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প প্রান্তিক স্তরের মানুষের বড় স্বস্তি। পাড়ায় পৌঁছে গিয়ে ছোটখাটো সমস্যাদ্রুত সুরাহা করতে বদ্ধপরিকর। ১৪হাজার ৫০০-এর বেশি শিবিরে ১কোটির ওপর মানুষের অংশগ্রহণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  নির্দেশে রাজ্য জুড়ে চলছে  আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি।  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে পিছিয়ে নেই পুরুলিয়া জয়পুর ব্লক (Public Welfare Initiative)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

পুরুলিয়ার অন্যান্য ব্লকের মতই  জয়পুর ব্লকের বড়গ্ৰাম অঞ্চলের ৬৩, ৬৪ ও ৬৫ নং বুথগুলিকে  নিয়ে  আয়োজিত হলো  শিবির। এলাকার মানুষ যাতে তাঁদের নানান অভিযোগ  আমাদের পাড়া কর্মসূচিতে তুলে ধরতে পারে,তার  সুষ্ঠু সমাধান করা হচ্ছে।জেলা পরিষদের  সদস্য অর্জুন মাহাতো জানান, ক্যাম্পে যে সমস্ত মানুষরা তাদের নানান অভিযোগ নিয়ে আসে সেই মানুষদেরকে স্বাগত জানানোর জন্যই   ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছে।ছৌ নাচের মাধ্যমে লোকরঞ্জন করে লোকহিতের প্রয়াস এই ধরণের শিবিরকে আরও জনমুখী করছে বলাই যায় (Public Welfare Initiative)।

Related Articles