দেশ

হেফাজত থেকে পলাতক আপ বিধায়ক, ধর্ষণে অভিযুক্ত হরমিত সিং-এর খোঁজে পুলিশ

এরপর তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

Truth Of Bengal: ধর্ষণ ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়ার পর পুলিশের হেফাজত থেকে পালালেন আম আদমি পার্টির (আপ) বিধায়ক (AAP MLA) হরমিত সিং পাঠানমাজরা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে হরিয়ানার কর্নাল থেকে গ্রেফতার করা হয় পাঞ্জাবের পাতিয়ালার সানৌরের বিধায়ক হরমিতকে। এরপর তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলির আঘাতে ও গাড়ি চাপা দেওয়ার ঘটনায় এক পুলিশকর্মী আহত হন। সুযোগ বুঝে স্করপিও ও ফরচুনার গাড়ি করে পালিয়ে যান হরমিত ও তাঁর সঙ্গীরা। পরে ফরচুনারটি বাজেয়াপ্ত হলেও এখনও খোঁজ মেলেনি পলাতক বিধায়কের। বলিউডি ছবির চিত্রনাট্যকেও হার মানাবে এই ঘটনা।

[আরও পড়ুন: CBI Recruitment: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় বহু শূন্যপদে চাকরি, কীভাবে করবেন আবেদন]

হরমিত সিং (AAP MLA) পাঠানমাজরার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, যৌন হেনস্তা ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। জিরাকপুরের এক মহিলার অভিযোগ, বিবাহিত হয়েও নিজের বৈবাহিক সম্পর্ক গোপন করে তাঁর সঙ্গে সম্পর্ক গড়েন হরমিত। ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের দাবি করেন তিনি এবং ২০২১ সালে লুধিয়ানার এক গুরুদ্বারে বিয়েও করেন ওই মহিলাকে। কিন্তু ২০২২ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সময় হলফনামায় নিজের প্রথম স্ত্রীর নাম উল্লেখ করায় সত্য প্রকাশ্যে আসে।

FB POST: https://www.facebook.com/share/v/1GxtfiDyaE/

অভিযোগ অনুযায়ী, এরপরও তিনি প্রথম স্ত্রীকে তালাক দেননি। তবে এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন হরমিত সিং পাঠানমাজরা (AAP MLA)। এফআইআর দায়ের হওয়ার পর তিনি ফেসবুক লাইভে এসে দিল্লির আপ নেতৃত্বের বিরুদ্ধেও অভিযোগ করেন। তাঁর আইনজীবী সিমরনজিৎ সিং সাগ্গুর বক্তব্য, অভিযোগকারিণী আদালতে লিভ-ইন সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন এবং অভিযোগগুলিকে ভিত্তিহীন বলেছেন। এই আবহে এবার জেল থেকে পালিয়ে গেলেন আম আদমি পার্টির বিধায়ক।

Related Articles