Baaghi 4: প্রেম-প্রতিশোধ-অ্যাকশনে রক্তাক্ত ‘বাগি ৪’, প্রকাশ্যে ছবির ট্রেলার
দুজনেই কখনো দৈত্যকার ‘বুচার নাইফ’, কখনও আবার দাঁ-কুড়ুল হাতে নিয়ে অ্যাকশন মুডে টাইগার-সঞ্জয়।
Truth Of Bengal: অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ‘বাগি ৪’-এর ট্রেলার। ছবির পোস্টার, টিজার দেখে আগেই জানা গিয়েছিল ‘বাগি ৪’ হবে রক্তাক্ত ছবি। আর ছবির ট্রেলার সামনে আসতেই সেটা স্পষ্ট হল। ছবিতে টাইগার শ্রফ থেকে সঞ্জয় দত্তের উপস্থিতি রীতিমতো ভয় ধরানো। দুজনেই কখনো দৈত্যকার ‘বুচার নাইফ’, কখনও আবার দাঁ-কুড়ুল হাতে নিয়ে অ্যাকশন মুডে টাইগার-সঞ্জয়। এক কথায় ‘বাগি ৪’-এর ট্রেলার জুড়ে স্পষ্ট ভয়ংকর হিংস্রতা।(Baaghi 4)
View this post on Instagram
আরও পড়ুনঃ Rachana Bandyopadhyay: পুজোয় নো ডায়েট, শাড়ি আর নতুন হেয়ারস্টাইলে রচনা বন্দ্যোপাধ্যায়
শনিবার প্রকাশ্যে এল ‘বাগি ৪’-এর ট্রেলার। ছবিতে মুখ্য ভূমিকায় টাইগার শ্রফ। ছবির ভিলেন সঞ্জয় দত্ত। ‘বাগি ৪’-এ টাইগারের বিপরীতে রয়েছেন হারনাজ সান্ধু, এছাড়াও রয়েছেন সোনাম বাজওয়া সহ অনেকে। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, হঠাৎ করেই টাইগারের প্রেমিকার উধাও হয়ে যায় আর তাঁর পিছনে হাত সঞ্জয় দত্তের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প।(Baaghi 4)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ছবির টিজার থেকে ট্রেলার সামনে আসার পর থেকেই টাইগার প্রশংসা কুড়িয়েছেন সকলের। সবমিলিয়ে ‘বাগি ৪’-এ টাইগারের হিংস্র অবতার দেখে রীতিমতো মুগ্ধ সিনেপ্রেমীরা। উল্লেখ্য, এরআগে বাগির ফ্র্যাঞ্চাইজির সবকটি ভাগেই মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল টাইগার শ্রফ। ছবির চতুর্থ ভাগেও তাঁর অন্যথা হল না বরং ‘বাগি ৪’-এ টাইগার আরও বেশি শক্তিশালী, আরও বেশি সাবলীল। আগামী ৫ই সেপ্টেম্বর মুক্তি পাবে টাইগার শ্রফ থেকে সঞ্জয় দত্ত অভিনীত ‘বাগি ৪’।(Baaghi 4)


