কলকাতা

বিধান ভবনে হামলায় ধৃত তিন, শহরজুড়ে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি

ধর্মতলা, হাজরা সহ শহরের বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে কংগ্রেস কর্মী সমর্থকরা।

Truth Of Bengal: প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে বিজেপির হামলার ঘটনায় প্রতিবাদে সোচ্চার প্রদেশ কংগ্রেস। শনিবার শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল সংগঠিত হয় (Bidhan Bhavan Attack)। খিদিরপুরে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মৌলালি মোড়ে প্রতিবাদ মিছিলে বহু কংগ্রেস কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। ধর্মতলা, হাজরা সহ শহরের বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে কংগ্রেস কর্মী সমর্থকরা।

[আরও পড়ুন: Asia Cup: দাবদাহের কারণে পরিবর্তন হল আসন্ন এশিয়া কাপের সময়সূচিতে]

ওই ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সিংয়ের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। যারা শুক্রবার বিধান ভবনে হামলা চালায় তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এ প্রতিবাদ কর্মসূচি থেকে। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের খোঁজে শহর জুড়ে তল্লাশি শুরু করেছে। মূল অভিযুক্ত রাকেশ সিংয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। শনিবার সকালে পুলিশ যখন রাকেশ সিংয়ের বাড়িতে যায় সেই সময় বাড়িতে ছিলেন না এই বিজেপি নেতা। তবে শুক্রবার বিধান ভবনে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের নাম বিজয় প্রসাদ, সন্তোষ কুমার ও দিব্যেন্দু সামন্ত (Bidhan Bhavan Attack)। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক প্রেস বিবৃতিতে শনিবার বলেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে বিজেপি-আরএসএস এর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা এখনও গ্রহণ করেনি। জননায়ক রাহুল গান্ধী ভোট চুরির বিরুদ্ধে লড়াই সংগঠিত করছেন ভারতবর্ষে জুড়ে (Bidhan Bhavan Attack)। বিজেপি-আরএসএস এর বিরুদ্ধে, মনুবাদের বিরুদ্ধে এবং সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতেই আমাদের লড়াই।

[আরও পড়ুন: Burdwan Road Accident: প্রাণ বাঁচিয়েছিলেন তাঁরা, এবার সম্মান পেলেন বর্ধমানের সেই ১১ জন মানবিক উদ্ধারকর্মী]

এদিন কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মীরা পথে নামেন। বিজেপির আচরণের বিরুদ্ধে সোচ্চার হন তারা। কংগ্রেসের রাজ্য দফতরে এই গুন্ডামির পরও বিজেপি অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়াই সড়ক তারা (Bidhan Bhavan Attack)। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করবে বলে আশা প্রকাশ করেন কংগ্রেসের নেতা কর্মীরা।

Related Articles