কলকাতা
ইডি হেফাজতের পর জীবনকৃষ্ণের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত
জীবনকৃষ্ণ সাহাকে শনিবার বিশেষ আদালতে পেশ করে সিবিআই।
Truth Of Bengal: ইডি থেকে জেল হেফাজত। ৬ দিনের ইডি হেফাজত শেষ। শনিবার আদলত পেশ করলে জীবনকৃষ্ণকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। আদালতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) আইনজীবী তাঁর জামিনের আবেদন করেননি। কিন্তু কেন করেননি? উঠছে প্রশ্ন।
জীবনকৃষ্ণ সাহাকে শনিবার বিশেষ আদালতে পেশ করে সিবিআই। এর আগে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তাঁকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গত সোমবার আদালতে ইডি আদালতে দাবি করেছিল জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha) সাহার স্ত্রী ও বাবার অ্যাকাউন্টে অবৈধ আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছিল। সে বিষয়ে জীবন সাহাকে একাধিক জিজ্ঞাসবাদ সত্ত্বেও তিনি সহযোগিতা না করায় বাধ্য হয়ে তাকে হেফাজতে নিতে হয়েছে। আদালতে তোলার আগে তাকে বিধান নগর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।






