Carlos Alcaraz: ইউএস ওপেন, সহজ জয়ে তৃতীয় রাউন্ডে কার্লোস আলকারাজ
ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘গত বারের হার মাথায় রেখেই কোর্টে নেমেছিলাম। এবার সেই ভুল হয়নি।‘
Truth of Bengal: ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেন কার্লোস আলকারাজ। মাত্র ১ ঘণ্টা ৩৩ মিনিটে ইতালির মাত্তিয়া বেলুচ্চিকে ৬-১, ৬-০, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন স্প্যানিশ তারকা। আগের বার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও এবার তাঁর খেলা অনেক বেশি আগ্রাসী এবং নিখুঁত। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘গত বারের হার মাথায় রেখেই কোর্টে নেমেছিলাম। এবার সেই ভুল হয়নি।‘ পরের রাউন্ডে তিনি খেলবেন আমেরিকার ওয়াইল্ড কার্ড এলিয়ট স্পিজিরির বিরুদ্ধে।গত ১৭টি ইউএস ওপেন ম্যাচের মধ্যে এটিই আলকারাজের সবচেয়ে বড় জয়। তিনি বলেন, ‘ প্রতিটি ম্যাচে পরিকল্পনা নিয়ে নামি এবং শেষ শট পর্যন্ত সেটি মেনে চলার চেষ্টা করি।‘ ২০২২ সালের পর আবার ইউএস ওপেন জয়ের লক্ষ্যে এগোচ্ছেন আলকারাজ। তৃতীয় রাউন্ডে আমেরিকার ওয়াইল্ড কার্ড এলিয়ট স্পিজিরির বিরুদ্ধে খেলবেন তিনি (Carlos Alcaraz)।
আরও পড়ুনঃ Naxal Surrender: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, ৩০ জন মাওবাদীর আত্মসমর্পণ
অন্যদিকে, সেমিফাইনালে আলকারাজের সম্ভাব্য প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জাকারি ভাজদাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেও নিজের খেলায় খুশি নন তিনি। জোকোভিচ বলেন, ‘সব সময় সেরা টেনিস খেলা সম্ভব নয়। তবে গ্র্যান্ড স্ল্যামে খেলতে এখনও আনন্দ পাই। জয় পাওয়ার ইচ্ছা এখনও প্রবল।‘ টেনিসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ দিন বিশ্বের এক নম্বর থাকা এবং কেরিয়ার স্ল্যাম বা গোল্ডেন স্ল্যাম জেতা-ই সবচেয়ে কঠিন কাজ (Carlos Alcaraz)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, জোকোভিচ রেকর্ড ৪২৮ সপ্তাহ বিশ্বের এক নম্বর ছিলেন এবং গোল্ডেন স্ল্যামও জিতেছেন। এদিকে, বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাশিয়ার দানিয়েল মেদভেদেভ। প্রথম রাউন্ডে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্ক, র্যাকেট ভাঙা এবং মাঠে উত্তেজনা ছড়ানোর কারণে তাঁকে ৪২,৫০০ ডলার (প্রায় ৩৭ লক্ষ টাকা) জরিমানা করেছে ইউএস ওপেন কর্তৃপক্ষ। বেঞ্জামিন বনজির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি মাঠে বিক্ষোভ দেখান। দর্শকদেরও তাতান। পরে সংবাদমাধ্যমে গিয়ে আম্পায়ার ও আয়োজকদের কটাক্ষ করেন। তাঁর মন্তব্য, ‘আম্পায়ার হয়তো হ্যামবার্গার খেতে চেয়েছিলেন, তাই খেলা তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলেন। আমি সেটা হতে দিইনি। সেটাই আমার জয়।‘ মেদভেদেভ দাবি করেছেন, আয়োজকেরা তাঁদের মতো কিছু খেলোয়াড়কে পছন্দ করেন না বলেই নিয়মিত শাস্তি দেওয়া হয়। তাঁর বক্তব্য ঘিরে টেনিস মহলে বিতর্ক তৈরি হয়েছে (Carlos Alcaraz)।






