খেলা

এশিয়া কাপে সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ শামি! কী বললেন তিনি?

ট্রফিকে পাখিরচোখ করে নিজেদের খেলা নিখুঁত করতে মন দিয়েছেন সকলে।

Truth Of Bengal: দোরগোড়ায় এশিয়া কাপ। একদিকে যখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে, তেমনি অন্যদিকে জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেটাররা। ট্রফিকে পাখিরচোখ করে নিজেদের খেলা নিখুঁত করতে মন দিয়েছেন সকলে। তবে টুর্নামেন্ট শুরুর আগে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহাম্মদ শামি (Mohammed Shami)।

[আরও পড়ুন: Chief Electoral Officer: ভোটার তালিকায় ভুয়ো নাম, সতর্কবার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের]

শামি বলেন, “দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ জেতাই আমার একমাত্র স্বপ্ন। ২০২৩ সালে অনেক কাছাকাছি এসে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি আমাদের ভাগ্যে ছিল না।” এরপরই একরাশ হতাশা থেকে তারকা পেসার ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমাকে বলুন যদি আমাকে নিয়ে কারো সমস্যা থাকে। মনে হয় তাদের জীবন সুন্দর হয়ে যাবে যদি আমি রিটায়ার্মেন্ট নিই।” তারপর প্রশ্ন তোলেন, “কার জীবনে আমি বাধা হয়েছি যে আমার রিটায়ার্মেন্ট তারা কামনা করছে?”

নির্বাচকদের উদ্দেশ্যে শামি (Mohammed Shami) বলেন, “আমি সরে যাব, যেদিন খেলতে ভালো লাগবে না। আপনারা আমাকে সুযোগ দিচ্ছেন না, তবুও আমি পরিশ্রম চালিয়ে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না দিলে, ঘরোয়া ক্রিকেটে নিজের খেলা চালিয়ে যাব। কোথাও না কোথাও খেলবই। ট্রেনিং করেছি গত দু’মাস ধরে। ওজন কমিয়েছি। পরিশ্রম অনেক বেশি করেছি। আমার লক্ষ্য ছন্দে ফিরে আসা এবং বল করা লম্বা স্পেলিং। এছাড়া নিজের ব্যাটিং ও ফিল্ডিংয়ের উন্নতির জন্যও বেশ পরিশ্রম করেছি।”

[আরও পড়ুন: Mamata Banerjee: অন্যায়ের সাথে আপস নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মুখ্যমন্ত্রীর]

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর থেকেই ছাপ রেখেছিলেন মহাম্মদ শামি (Mohammed Shami)। তবে গত ওডিআই বিশ্বকাপ (২০২৩) যেন তাঁকে আকাশছোঁয়া সাফল্য দিয়েছে। টুর্নামেন্টের সর্বাধিক উইকেটধারী ছিলেন তিনি। শেষবার তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অনেকেই আশা করেছিলেন যে তিনি এশিয়া কাপের দলেও সুযোগ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।

Related Articles