Weightlifting Record: দারিদ্রতাকে তুড়ি মেরে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ভারত্তোলনে হাওড়ার কোয়েলের জোড়া সোনা জয়
17-year-old Koel Bar from Howrah sets a new world record in weightlifting at the Youth Commonwealth Championship in Ahmedabad
Truth Of Bengal: যুব কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড গড়লেন হাওড়ার কোয়েল বর। বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতেছেন হাওড়ার ১৭ বছরের মেয়ে কোয়েল(Weightlifting Record)। হাওড়ার সাঁকরাইল থানা এলাকার ধূলাগোড়ের ব্যানার্জিপাড়ার বাসিন্দা কোয়েলের বাবা পেশায় মুরগি বিক্রেতা। একসময়ে বাবা জিমে যেতেন। সেই দেখেই ভারোত্তোলনে আসা তাঁর। আমেদাবাদে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে মোট ১৯২ কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তিনি। আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। সেটা ভেঙে এবার কোয়েলের নয়া বিশ্বরেকর্ড। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তোলেন কোয়েল। এই বিভাগে বিশ্বরেকর্ড ছিল ১০৫ কেজি।
আরও পড়ুনঃ Maharshtra: মহারাষ্ট্রের গডচিরোলীতে যৌথবাহিনীর অভিযান! নিকেশ ৪ মাওবাদী
স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন বাংলার সোনার মেয়ে। প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড করা কোয়েল বলেন, ”আমি ২০১৮ সালে আমার বাবাকে দেখার পর থেকে ভারোত্তোলন শুরু করি। বাবা আগে জিমে যেতেন। সেই দেখে জিমে যাওয়া শুরু(Weightlifting Record)। পরে বিজয় (শর্মা) স্যরের কাছে প্রশিক্ষণ নিতে থাকি। তাঁরই প্রশিক্ষণে গত ২ বছরে আমার খেলার প্রভূত উন্নতি হয়।” এদিকে বাংলার মেয়ে কোয়েলের এই অভূতপূর্ব সাফল্যে প্রত্যেকেই গর্বিত। হাওড়ায় ধুলাগোড়ে তাদের পাড়ায় রীতিমতো আনন্দে মেতে উঠেছেন সকলে। তার ঘরে ফেরার অপেক্ষায় সকলে দিন গুনছেন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার ধূলাগড়ের বাসিন্দা কোয়েল বর আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে(Weightlifting Record)। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। ওর অভিভাবক, কোচ সকলকে জানাই শুভেচ্ছা। আগামীদিনে কোয়েল আরো ভালো খেলবে, অলিম্পিক্সে পদক জিতে বাংলার মুখ আরো উজ্জ্বল করবে, এই প্রত্যাশা আমি করি।’


