Chess Worldcup: দাবা বিশ্বকাপের আসর আয়োজন করতে পেরে খুশি নমো
India will host the FIDE Chess World Cup 2025 in Goa from October 30 to November 27. PM Narendra Modi expressed happiness over the return of the event to India after more than two decades.
Truth Of Bengal: এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ভারতের মাটিতে বসতে চলেছে ফিডে দাবা বিশ্বকাপের আসর। দাবা বিশ্বকাপের আসর চলতি বছর ভারত আয়োজন করার দায়িত্ব পেয়েছে দেখে দারুণ খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Chess Worldcup)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর আনন্দ হওয়ার বার্তা প্রকাশও করেছেন দেশের প্রধানমন্ত্রী। সেই বার্তায় নমো লেখেন, ‘একটা বা দুটো বছর নয়, দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ফের ভারতের মাটিতে দাবা বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। যা আমাকে খুবই আনন্দিত করেছে। আমার আশা দাবার বিশ্বকাপের আসর দেশের পরবর্তী প্রজন্মকে আরও বেশি করে দাবার প্রতি উৎসাহিত করে তুলবে বলেই আমার মনে হয়। পাশাপাশি, আসন্ন দাবা বিশ্বকাপে বেশ কিছু স্মরণীয় মুহূর্তের সাক্ষি থাকতে পারব জেনেও আমি দারুণ খুশি।’
প্রসঙ্গত, ভারতে এর আগে ২০০২ সালে দাবা বিশ্বকাপের আসর বসেছিল(Chess Worldcup)। চলতি বছরের এই বিশ্বকাপের আসর বসবে গোয়াতে। যা শুরু হবে অক্টোবরের ৩০ তারিখ থেকে। এবং চলবে নভেম্বর ২৭ তারিখ পর্যন্ত। এবারের দাবা বিশ্বকাপে বিজয়ী প্রার্থী পাবেন ২০ লক্ষ মার্কিন ডলার।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ইতিমধ্যে এই বিশ্বকাপের আসরে ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দা, ম্যাগনাস কার্লসেন এবং ফ্যাবিয়ানো কারুয়ানা খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন।






