Hoogly: গণেশ মূর্তি সংগ্রহ করেন স্বাগত মণ্ডল, তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৫০০ মূর্তি
আর তাই মানুষ গান গায়, কবিতা লেখে, কাঁধে রুকস্যাক নিয়ে বেরিয়ে পড়ে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার জয় করতে।
Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: প্রাত্যহিক জীবনযাপনের মাঝে মানুষ চায় একটু দম ফেলার ফুরসৎ। রোজ সকালে উঠে কাজে বেরোনো আর রাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়া নয়, একটু নিজের মনের কথাও তো শুনতে হবে, তাই না? শুধু তো পেটের খিদে মেটালেই চলে না, মনের খিদেও মেটাতে হয়। আর তাই মানুষ গান গায়, কবিতা লেখে, কাঁধে রুকস্যাক নিয়ে বেরিয়ে পড়ে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার জয় করতে। কিন্তু এই শখের আবার রকমফের আছে। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা স্বাগত মণ্ডল এক অসাধারণ শখকে লালন করে চলেছেন বিগত প্রায় চল্লিশ বছর ধরে।(Hoogly)
[আরও পড়ুন: US H1B Visa: এইচ-১বি ও গ্রিন কার্ড নিয়ে নতুন নীতি আনতে চলেছে ট্রাম্প প্রশাসন ]
হ্যাঁ, ঠিক ধরেছেন। স্বাগত মণ্ডল সংগ্রহ করেন নানা রঙের, নানান মাধ্যমের, বিভিন্ন আকৃতির গণেশ মূর্তি। প্রায় চার দশক ধরে পাঁচশোরও বেশি বিভিন্ন ধরণের ইউনিক গণেশ মূর্তি সংগ্রহ করেছেন উত্তরপাড়ার বাসিন্দা স্বাগত মণ্ডল। মহারাষ্ট্রে থাকাকালীনই তাঁর এই সংগ্রহের শুরু। গণেশ চতুর্থীর দিন বাড়িতে সিদ্ধিদাতা গণেশের পূজা-অর্চনা যেমন করলেন, পাশাপাশি বাংলা জাগো-কে জানালেন তাঁর এই অসাধারণ শখের সংগ্রহের কারণ কী।(Hoogly)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী এবং শাস্ত্রমতেও গণপতি সিদ্ধিদাতা। প্রতি বছর গণেশ চতুর্থীতে মূলত মহারাষ্ট্র থেকে শুরু হওয়া গণপতি উৎসব এখন সারা ভারতের বিভন্ন প্রান্তেই পালিত হয়।
এবারের গণেশ চতুর্থীতে জাঁকজমকের সঙ্গে বাংলাতেও সিদ্ধিদাতার আরাধনায় মেতেছেন ভক্তরা। তাই সিদ্ধিদাতা গণেশের কাছে পৃথিবীর সব মানুষের আগামী দিনগুলো যাতে মঙ্গলময় ও সমৃদ্ধিশালী হয়, সেই মনস্কামনা জানালেন উত্তরপাড়ার এই গণেশ-ভক্ত সংগ্রাহক।(Hoogly)






