Truth Of Bengal: প্রকৃতির রোষে ফের বিধ্বস্ত জম্মু-কাশ্মীর। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জোড়া আঘাতে কার্যত শ্মশানে পরিণত হয়েছে কিস্তওয়ার। প্রাণ হারিয়েছেন অন্তত ৭০ জন। এখনও নিখোঁজ বহু(Flash Floods)। সেই রেশ কাটার আগে হড়পা বান সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে কাঠুয়ায়। এবার সেই তালিকায় যুক্ত হল ডোডা। মঙ্গলবার জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া দশটির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
[আরও পড়ুনঃ Mamata Banerjee: বাংলাকে চোর বদনাম, মোদিকে কড়া জবাব মমতার]
বেশ কয়েক দিন ধরেই জম্মু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। কাঠুয়া, ডোডা, সাম্বা, জম্মু, রামবান ও কিস্তওয়ার জেলায় জারি করা হয়েছিল সতর্কতা(Flash Floods)। আশঙ্কা সত্যি করে ডোডায় মেঘভাঙা বৃষ্টির জেরে হঠাৎ বান আসে। ভেসে যায় চারিদিক। তাতে অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জম্মু অঞ্চলে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ফুঁসছে তাউই নদী। অনেক নদী ও শাখা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে এই সমস্ত নদীর জল আরও বিপুল বৃদ্ধির আশঙ্কা করছেন আধিকারিকরা(Flash Floods)। পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, ‘জম্মু অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নদী ও ভূমিকম্প প্রবণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






